1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের হাম শনাক্ত, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য বিভাগের সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি -বিএমইউজে। ইসলামী আন্দোলনের নবনির্বাচিত মহাসচিব গাজী আতাউর রহমানকে মাওলানা দ্বীন ইসলামের শুভেচ্ছা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা: নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন ৫ গ্রামের যোগাযোগ, দুর্ভোগে ৩০ হাজার মানুষ ভাঙ্গায় “দ্বিতীয় বিয়ের এক মাসের মাথায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ” ডিমলা শুটিবাড়ি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের আশুলিয়ার বাংলা বাজারে নোংরা পরিবেশে চানাচুর ও ডার্বি বুট তৈরির অভিযোগ

নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ

‎শেরপুরের নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্র রুখে দিতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর শাখা যুবদল এবং ছাত্রদল।
‎​শনিবার (২৭ জুন) নালিতাবাড়ী পৌর শহরের গাজীখামার স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক, হাসপাতাল রোড, মধ্য বাজার ও কামারপট্টি এলাকা প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত কর্মসূচিতে নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নের যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
‎​সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক জেলা ছাত্রদল সভাপতি ও যুবনেতা শওকত হোসেন বলেন, “বিগত জুলাই বিপ্লবে যারা মা-বোন, শিশু ও সাধারণ শিক্ষার্থীদের নির্বিচারে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে, সেই ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসররা এখন বিদেশ থেকে দেশের বিরুদ্ধে অপতৎপরতা চালানোর দুঃসাহস দেখাচ্ছে। আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই—জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারের দোসরদের যেকোনো ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবেলা করবে।”
‎​তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে আরও বলেন, “কারো না কারো রাজনৈতিক আদর্শ বা অনুসরণ থাকতে পারে, কিন্তু যারা খুনি-হত্যাকারী, তাদের কালো দাগ নিজের গায়ে লাগাবেন না। যদি কেউ অন্যায়কারীদের পক্ষ অবলম্বন করার চেষ্টা করে, তবে তাকে শক্তভাবে প্রতিরোধ করে আইনের হাতে সোপর্দ করা হবে।”
‎​সমাবেশে শেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী (আসিফ) তার বক্তব্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আগামী দিনে নালিতাবাড়ী তথা শেরপুরের অলিতে-গলিতে যদি নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের কোনো অপতৎপরতা বা মহড়া দেখা যায়, তবে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় কাউকে এক চুলও ছাড় দেবে না, ইনশাআল্লাহ।”
‎​উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আপন সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পাপ্পু, যুগ্ম আহ্বায়ক শাকিল; পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহাগ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনি, যুগ্ম আহ্বায়ক অনিক, সানি, রাব্বি ও পৌর ছাত্রদল নেতা স্বপন এবং সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সুমায়েলসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com