1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
আশুলিয়ার বাংলা বাজারে নোংরা পরিবেশে চানাচুর ও ডার্বি বুট তৈরির অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের হাম শনাক্ত, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য বিভাগের সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি -বিএমইউজে। ইসলামী আন্দোলনের নবনির্বাচিত মহাসচিব গাজী আতাউর রহমানকে মাওলানা দ্বীন ইসলামের শুভেচ্ছা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা: নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন ৫ গ্রামের যোগাযোগ, দুর্ভোগে ৩০ হাজার মানুষ ভাঙ্গায় “দ্বিতীয় বিয়ের এক মাসের মাথায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ” ডিমলা শুটিবাড়ি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের আশুলিয়ার বাংলা বাজারে নোংরা পরিবেশে চানাচুর ও ডার্বি বুট তৈরির অভিযোগ

আশুলিয়ার বাংলা বাজারে নোংরা পরিবেশে চানাচুর ও ডার্বি বুট তৈরির অভিযোগ

reporter সাভার (আশুলিয়া) প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ

সাভারের আশুলিয়া এলাকার বাংলা বাজারে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন ধরে মুখরোচক চানাচুর, ডার্বি বুটসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার গেইটে তালা ঝুলিয়ে রেখে ভেতরেই চলছে এই অবৈধ উৎপাদন কার্যক্রম।

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ ফজলুর রহমান (৩৮) নামের এক ব্যক্তি এই কারখানা পরিচালনা করছেন। কারখানার কোনো বৈধ বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) অনুমোদন, মান নিয়ন্ত্রণ সনদ কিংবা পরিবেশগত ছাড়পত্র নেই বলে এলাকাবাসী দাবি করেছেন। এরপরও দীর্ঘদিন ধরে সেখানে বিভিন্ন ধরনের চানাচুর ও খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাত করা হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, খাদ্যপণ্য উৎপাদনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। অপরিচ্ছন্ন এই পরিবেশে তৈরি খাদ্যপণ্য মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। উৎপাদিত এসব খাদ্য সাভার আশুলিয়া ও গাজীপুর এলাকায় পাইকারি বাজারজাত করা হচ্ছে বলেও জানা গেছে।

বাংলাদেশে অনেক খাদ্যপণ্যের ক্ষেত্রে বিএসটিআইয়ের মানসনদ ও অনুমোদন বাধ্যতামূলক। লাইসেন্স ছাড়া উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। এলাকাবাসী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং বিএসটিআই কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ ফজলুর রহমানের বক্তব্য অবশ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করলেই প্রকৃত পরিস্থিতি জানা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com