1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ভোলায় ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন ৫ গ্রামের যোগাযোগ, দুর্ভোগে ৩০ হাজার মানুষ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের হাম শনাক্ত, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য বিভাগের সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি -বিএমইউজে। ইসলামী আন্দোলনের নবনির্বাচিত মহাসচিব গাজী আতাউর রহমানকে মাওলানা দ্বীন ইসলামের শুভেচ্ছা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা: নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন ৫ গ্রামের যোগাযোগ, দুর্ভোগে ৩০ হাজার মানুষ ভাঙ্গায় “দ্বিতীয় বিয়ের এক মাসের মাথায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ” ডিমলা শুটিবাড়ি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের আশুলিয়ার বাংলা বাজারে নোংরা পরিবেশে চানাচুর ও ডার্বি বুট তৈরির অভিযোগ

ভোলায় ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন ৫ গ্রামের যোগাযোগ, দুর্ভোগে ৩০ হাজার মানুষ

reporter মোঃ আফজাল
calendar প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ

ভোলার লালমোহন উপজেলায় বালুভর্তি ট্রাক নিয়ে একটি আয়রন ব্রিজ ভেঙে খালে পড়ার ঘটনায় যোগাযোগ মাধ্যমটি বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে রয়েছেন অন্তত ৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা, অসুস্থ রোগী, কৃষক ও ব্যবসায়ীরা। এতে কার্যত ভেঙে পড়েছে সেখানকার বাসিন্দাদের জীবনমান।

এছাড়া ব্রিজটি ভেঙে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এবং ট্রাকচালক নিহত ও হেলপার পঙ্গুত্ব বরণের ঘটনায় স্থানীয় এলজিইডির গাফিলতিকেই দুষছেন ক্ষুব্ধ বাসিন্দারা।

সরেজমিনে জানা যায়, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ডা. আজাহার উদ্দিন সড়কের পূর্বপাশে চর উমেদ গ্রামে প্রায় দুই যুগ আগে বেতুয়া খালের ওপর ৪৫ মিটার দৈর্ঘ্যের ও ৩ মিটার প্রস্থের এ আয়রন ব্রিজটি নির্মাণ করা হয়। এতে উপজেলা শহরের সঙ্গে সরাসরি সংযুক্ত হয় ধলীগৌরনগর ইউনিয়নের চরমোল্লাজি, চতলা, পাটোয়ারী বাজার ও কাজীরবাজারসহ আশপাশের দুর্গম গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ। কিন্তু গত ২৩ জুন দুপুরে একটি বালুভর্তি ট্রাক ব্রিজটি পেরিয়ে চরমোল্লাজি গ্রামের দিকে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে ব্রিজটি ভেঙে খালে পড়ে ঘটনাস্থলেই নিহত হন পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা ট্রাকচালক নাঈম এবং গুরুতর আহত হন হেলপার আলামিন। আর এতেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েক গ্রামের মানুষের। বর্তমানে সেখানকার বাসিন্দাদের ভরসা একটি ডিঙি নৌকা, সেখানেও রয়েছে দুর্ঘটনার আশঙ্কা।

স্থানীয়দের অভিযোগ, গত ৫ বছর ধরেই ব্রিজটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কিন্তু ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা দিয়ে কোনো সতর্কতামূলক সাইনবোর্ড টানানো হয়নি এবং বাসিন্দাদের সচেতনও করেনি উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ। এলজিইডির গা

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com