1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মেয়াদোত্তীর্ণ হওয়ায় উখিয়া উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত; দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিদায়ী আহ্বায়ক জয়ের আবেগঘন বার্তা। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের হাম শনাক্ত, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য বিভাগের সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি -বিএমইউজে। ইসলামী আন্দোলনের নবনির্বাচিত মহাসচিব গাজী আতাউর রহমানকে মাওলানা দ্বীন ইসলামের শুভেচ্ছা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা: নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন ৫ গ্রামের যোগাযোগ, দুর্ভোগে ৩০ হাজার মানুষ ভাঙ্গায় “দ্বিতীয় বিয়ের এক মাসের মাথায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ” ডিমলা শুটিবাড়ি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের আশুলিয়ার বাংলা বাজারে নোংরা পরিবেশে চানাচুর ও ডার্বি বুট তৈরির অভিযোগ

মেয়াদোত্তীর্ণ হওয়ায় উখিয়া উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত; দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিদায়ী আহ্বায়ক জয়ের আবেগঘন বার্তা।

reporter ‎মোঃ হারুন অর রশিদ
calendar প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ণ

‎কক্সবাজার জেলাধীন বিভিন্ন ইউনিটের সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উখিয়া উপজেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলের সাংগঠনিক নিয়ম মেনে এই সিদ্ধান্ত নেওয়া হলেও কোনো ধরনের ক্ষোভ বা অসন্তোষ প্রকাশ না করে দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিদায়ী কমিটির আহ্বায়ক জয়নুল আবেদীন জয়। একই সাথে রাজপথের দীর্ঘ ১৭ বছরের লড়াই-সংগ্রামের স্মৃতি চারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া একটি আবেগঘন বার্তা স্থানীয় রাজনীতিতে বেশ প্রশংসিত হচ্ছে।

‎দলীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৭ই অক্টোবর জয়নুল আবেদীন জয়কে আহ্বায়ক করে উখিয়া উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ পথচলায় দলের কঠিন ও দুঃসময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছে এই কমিটি।

‎কমিটি বিলুপ্তির পর এক প্রতিক্রিয়ায় বিদায়ী আহ্বায়ক জয়নুল আবেদীন জয় বলেন,”দীর্ঘ এই পথচলায় আপোষহীন সংগ্রামের দুঃসময়ে যারা নিঃস্বার্থভাবে দল ও আমাকে ভালোবেসে প্রতিটি আন্দোলন-সংগ্রাম, মিছিল-মিটিং সফল করেছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। বিশেষ করে কক্সবাজার জেলা বিএনপির সফল সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য জননেতা জনাব শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সফল সভাপতি জননেতা সরওয়ার জাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতার কারণে আমি আজ এই অবস্থানে পৌঁছাতে পেরেছি।”

‎তিনি আরও যোগ করেন, দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে কোনো আচরণগত ভুলত্রুটি হয়ে থাকলে দলের সর্বস্তরের নেতাকর্মী যেন তা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখেন। আগামী দিনেও নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠন আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎বিখ্যাত কথাসাহিত্যিক ও রাজনীতিবিদ আখতারুজ্জামান ইলিয়াসের রাজনৈতিক দর্শনের উদাহরণ টেনে জয় বলেন,”রাজপথ কখনো বেঈমানী করে না। রাজনৈতিক বা সামাজিক অধিকার আদায়ের লড়াইয়ে রাজপথ হলো সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল। বিগত ১৭টি বছর আমি শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে বিরামহীন লড়াই করেছি। রাজপথ সাম্যের প্রতীক, যেখানে ধনী-দরিদ্র, ছাত্র-জনতার সবার পরিচয় এক হয়ে যায়।”

‎কমিটি বিলুপ্তির পর বিদায়ী আহ্বায়কের এমন পরিপক্ব ও ইতিবাচক রাজনৈতিক মনোভাব দেখে উষ্ম অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন জেলা ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

‎এম মোক্তার আহমদ (সহ-সাংগঠনিক সম্পাদক, কক্সবাজার জেলা বিএনপি)
‎বিদায়ী আহ্বায়ককে উদ্দেশ্য করে তিনি বলেন, “তোমার গঠনমূলক কথাগুলো একজন প্রকৃত নেতৃত্বের পরিচয় বহন করে। এটি সংগঠনের একটি চলমান প্রক্রিয়া। সামনে অবশ্যই আরও ভালো নেতৃত্ব আসবে। প্রিয় ভাতিজার প্রতি অনেক অনেক দোয়া রইল। আমার আন্তরিকতা, সহযোগিতা ও পরামর্শ সব সময় থাকবে।”
‎এডভোকেট রেজাউল করিম রেজা (আহ্বায়ক, পালংখালী ইউনিয়ন বিএনপি)তিনি তার প্রতিক্রিয়ায় জানান, “দলের সাংগঠনিক নিয়ম অনুসারে মেয়াদ শেষে বর্তমান নেতারা সাবেক হবে এবং নতুন নেতৃত্ব আসবে—এটাই স্বাভাবিক প্রক্রিয়া। দল জয়নুল আবেদীন জয়ের মেধা ও শ্রমকে অবশ্যই মূল্যায়ন করবে এবং ভবিষ্যতে তাকে আরও ভালো কিছু উপহার দেবে। তার জন্য শুভকামনা রইল।”

‎স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পদের মোহ ত্যাগ করে দলের সিদ্ধান্তকে মাথা পেতে নেওয়া এবং রাজপথের সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার এই সংস্কৃতি উখিয়া ছাত্রদল তথা বিএনপির রাজনীতিতে এক অনন্য ও ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। খুব শীঘ্রই উখিয়া উপজেলা ছাত্রদলের নতুন ও গতিশীল কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে আভাস পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com