1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

reporter জুবাইর আহমেদ খান রোহান
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, “মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”

শনিবার (১ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ হলরুমে “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলার ২৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ৩০০ সদস্যের মাঝে মোট ১ হাজার ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

ত্রাণমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব যেমন অপরিসীম, তেমনি একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে মাদক, জুয়া, ক্যাসিনো, বাল্যবিয়ে ও যৌতুকের মতো সামাজিক অপরাধ প্রতিরোধেও সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি এসব অপরাধ প্রতিরোধে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি অভিযোগ করে বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে সীমান্ত দিয়ে অবাধে মাদক প্রবেশ করায় দেশের যুবসমাজের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com