1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফুলবাড়ীতে পুকুরের মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উখিয়ার পালংখালীতে চলাচলের রাস্তা বন্ধ ও বসতবাড়ি দখলের অভিযোগ সবুজের বার্তা ছড়িয়ে লালমনিরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি প্রতিবাদ সমাবেশ গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল ঐতিহ্যবাহী  লাউতা ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক  চেয়ারম্যান পদে আলোচনায় সাদিক হোসনে এপলু  ফরিদপুরে সদরপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ থানায় ফুলপুরে পুটিয়া প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশ ফেনী প্রবাসী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সোনাগাজীর মতিগঞ্জ আকস্মিক টর্নেডোর ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান ঘাগড়া ইউনিয়নকে মাদকমুক্ত আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়তে চেয়ারম্যান হতে চান মুনজু

ফুলবাড়ীতে পুকুরের মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি

reporter মো. ফয়জার রহমান,ফুলবাড়ী (দিনাজপুর) 
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ইজারাকৃত একটি পুকুর থেকে মাছ লুট এবং প্রশাসনের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী ইজারাদার।

শনিবার (১ আগস্ট) লিখিত বক্তব্যে ফুলবাড়ী উপজেলার কাঁটাবাড়ী গ্রামের শ্রী পূর্ণ চন্দ্র দাস অভিযোগ করেন, তিনি দীর্ঘ প্রায় ২৪ বছর ধরে সরকারি বিধিমোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের অধীনে একটি সরকারি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। সম্প্রতি পুকুরে মাছ উত্তোলনের সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি জোরপূর্বক মাছ নিয়ে যান বলে তিনি দাবি করেন।

লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, ঘটনার সময় বাধা দিলেও অভিযুক্তরা তা উপেক্ষা করেন। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও তিনি কাঙ্ক্ষিত প্রতিকার পাননি বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে পূর্ণ চন্দ্র দাস বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা কামনা করেন তিনি।

তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com