1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

reporter ‎মো: বশির আহমেদ
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জের সিংগাইর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা জামায়াতের আমির হাফেজ মুফতি ওয়ালিউল্লাহ বিন সিরাজের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে সিংগাইর বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় ফিরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসেন।
‎এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জাকিরুল ইসলাম খানসহ দল ও এর সহযোগী সংগঠনের প্রায় ৭০০ থেকে ৮০০ নেতাকর্মী।
‎সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের জন্য সরকারের প্রতি দাবি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com