1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা

reporter ফারুক হোসেন, ​হালুয়াঘাট (ময়মনসিংহ) 
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ

‘স্কাউটিং করি, সুন্দর বিশ্ব গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজন, যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হালুয়াঘাটে বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস পালিত হয়েছে। শনিবার (০১ আগস্ট, ২০২৬) বাংলাদেশ স্কাউট, হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। স্কাউটিংয়ের মূল আদর্শ—শৃঙ্খলা, মানবসেবা, নেতৃত্ব, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৬ ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সালমান ওমর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্কাউটিং কেবল একটি সংগঠন নয়; এটি তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার এক অনন্য আন্দোলন। দেশপ্রেম, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং মানবিক মূল্যবোধ বিকাশে স্কাউটিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
​হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মনির্ভরশীলতা, স্বেচ্ছাসেবী মনোভাব এবং সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি হয়, যা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউটার, রোভার স্কাউট, স্কাউট সদস্য, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com