1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মাদক-চাঁদাবাজ-সন্ত্রাস মুক্ত এলাকা গড়ার অঙ্গীকার যুবদল নেতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের হাম শনাক্ত, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য বিভাগের সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি -বিএমইউজে। ইসলামী আন্দোলনের নবনির্বাচিত মহাসচিব গাজী আতাউর রহমানকে মাওলানা দ্বীন ইসলামের শুভেচ্ছা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা: নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন ৫ গ্রামের যোগাযোগ, দুর্ভোগে ৩০ হাজার মানুষ ভাঙ্গায় “দ্বিতীয় বিয়ের এক মাসের মাথায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ” ডিমলা শুটিবাড়ি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের আশুলিয়ার বাংলা বাজারে নোংরা পরিবেশে চানাচুর ও ডার্বি বুট তৈরির অভিযোগ

মাদক-চাঁদাবাজ-সন্ত্রাস মুক্ত এলাকা গড়ার অঙ্গীকার যুবদল নেতার

reporter শাহাদাৎ হোসেন সরকার
calendar প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ণ

আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মামুন খাঁন বলেছেন, ‘আমার নেতৃত্বাধীন এলাকায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের কোনো আস্তানা থাকবে না।’ আজ এক বিবৃতিতে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

মোঃ মামুন খাঁন বলেন, ধামসোনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে তিনি কাজ করে যাবেন। এলাকায় যাতে কোনো প্রকার চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ না চলে, সেদিকে কঠোর নজরদারি করা হবে। এ ব্যাপারে স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে মাদক ও সন্ত্রাসী কার্যকলাপ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ রয়েছে। এরই প্রেক্ষিতে যুবদলের এই নেতা এলাকায় শৃঙ্খলা ফেরাতে এ ঘোষণা দিলেন।

মোঃ মামুন খাঁন আরও বলেন, ‘যুবদল সবসময় জনগণের পাশে আছে। এলাকার যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে আমরা কাজ করছি। মাদক ও সন্ত্রাস সমাজের জন্য অভিশাপ। আমি আমার এলাকাকে এই অভিশাপ থেকে মুক্ত রাখতে সর্বাত্মক চেষ্টা করব।’

সাবেক ছাত্রদল নেতা বর্তমান যুবদলের সভাপতি মোঃ মামুন খান বলেন সম্প্রতি একটি চক্র বেরিয়েছে যারা নিরীহ মানুষের উপরে মব সৃষ্টি করে ও বিএনপি’র ত্যাগী নেতাদের আওয়ামি ট্যাগ লাগিয়ে মামলা বাণিজ্য সহ চাঁদাবাজিতে মেতে উঠেছেন।

তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই আমি জিয়ার আদর্শের সৈনিক কারোর কাছে আপোষহীন আশুলিয়ায় এগুলো চলবে না, আশুলিয়ায় কোথাও মব বা চাঁদাবাজির চেষ্টা করলে আপনাদের ছেড়ে দেওয়া হবে না। আগে থেকেই বলতে চাই ভালো হয়ে যান অন্যথায় জনগণ আপনাদের ছাড়বে না।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, যুবদল নেতার এই অঙ্গীকার বাস্তবায়িত হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। স্বস্তি পাবে আশুলিয়াবাসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com