ফরিদপুরের ভাঙ্গায় টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১২০ ফেনসিডিল বোতল স্কাফ সিরাপ ও উইনরেক্স সিরাপসহ শিশুসহ তিনজনকে আটক করেছে র্যাব-১০।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভাঙ্গা টোলপ্লাজা এলাকার হাইওয়ে এক্সপ্রেসে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়।
আটক তিনজনের মধ্যে শিউলী বেগম (৪৮), ডলি বেগম (৫০) এবং তাহমিনা (১২) নামে এক শিশু রয়েছে বলে জানা গেছে। শিউলী বেগমের স্বামীর আমির হোসেন। এবং এর বাড়ির ফরিদপুর সদরপুর উপজেলা পিয়াজখালী গ্রামে। ডলি বেগমের পিতার মৃত আশরাফ হোসেন মিঠু বলে জানা গেছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি গাড়িতে তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে স্কাফ সিরাপ ও উইনরেক্স সিরাপের ১২০ বোতল উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা শিশুসহ তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের ভাংগা থানায় হস্তান্ত করা হয়েছে এবং এবিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে র্যাব সূত্রে জানা গেছে।