1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
ঠাকুরগাঁওয়ে দানাজপুর ও বৈরচুনা বিওপি র বিজিবি কর্তৃক মাদক উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন -মন্ত্রী খন্দকার মুক্তাদির দৌলতপুরের চকমিরপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক যুবদল নেতা আব্দুল রহিম সীমান্তে বিজিবির অভিযানে ডিমলায় ভারতীয় গরু জব্দ এক সন্তান, এক বৃক্ষরোপণ: জন্ম নিবন্ধনের সঙ্গে বৃক্ষরোপণে অভিনব উদ্যোগ- ইউএনও সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল ঝিনাইগাতীতে ভারত থেকে চোরাইপথে আনা ১৭ লাখ টাকার কসমেটিকস জব্দ, ট্রলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে দানাজপুর ও বৈরচুনা বিওপি র বিজিবি কর্তৃক মাদক উদ্ধার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুলিয়ারচরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে দানাজপুর ও বৈরচুনা বিওপি র বিজিবি কর্তৃক মাদক উদ্ধার

reporter মোঃ আইয়ুব আনছারী, ঠাকুরগাঁও
calendar প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৭ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে ৪২ বাহিনীটি প্রশংসনীয়।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০ টা ৫০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ বৈরচুনা বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩৫/৭-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংহর এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৭২ বোতল যৌন উত্তেজক সিরাপ ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ।

এছাড়া অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৩ ঘটিকায় দানাজপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ৩৪০ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রণশিয়া এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এর সর্বমোট সিজার মূল্য ১,৩৫,৬০০/- (এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শত) টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বিজিবি ।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com