পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে কুলিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ভৈরব-কুলিয়ারচর সংসদীয় আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা ও পৌর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে কুলিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টারের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব-কুলিয়ারচর সংসদীয় আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, মো রফিকুল ইসলাম আলী, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মিয়া, হায়দার এ আলম, যুব বিষয়ক সম্পাদক মো. শহীদ উদ্দিন বাবুল, উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, উপজেলা যুবদলের আহ্বায়ক আজাহার উদ্দিন লিটন, যুগ্ম আহবায়ক মো. জুয়েল রানা, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব মো. মোখলেসুর রহমান মঞ্জু, যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এম.এ সালাম সুমন প্রমূখ।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলা, পৌর ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরাসহ মহিলা দলের নেতা কর্মীরা দলীয় পতাকা ও ব্যানার নিয়ে অংশ নেন।