1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বিরলে ৫০ গ্রাম গাঁজাসহ শরিফুল ইসলাম নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিএমইউজে ফেনী জেলা কমিটির মাসুম সভাপতি আনোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে জামায়াতের মানববন্ধন নবাবগঞ্জে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাবেদুল আনোয়ার একটি ছাগল ছানা বাঁচাতে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বেলকুচিতে পূর্ব বিরোধের জেরে বৃদ্ধকে মারধরের অভিযোগ নীলফামারীতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে পানিসম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ‎ডাসারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার ভাঙ্গায় ৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক রাজনগরে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

বিরলে ৫০ গ্রাম গাঁজাসহ শরিফুল ইসলাম নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ

reporter মোঃ লুৎফর রহমান,বিরল (দিনাজপুর) 
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ

দিনাজপুরের বিরলে ৫০ গ্রাম গাঁজাসহ শরিফুল ইসলাম (২৪) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
বিরল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিরল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ সরদার আরমান সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
ফরক্কাবাদ ইউপি’র ০৯ নং ওয়ার্ড আটপট্টি ক্লাবের মাঠের পশ্চিম পার্শ্বে জনৈক রাশেদের হাঁসের খামার সংলগ্ন আম গাছের নিচে অভিযান চালানো হয়। সেখান থেকে মাদক বিক্রির সময় শরিফুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত শরিফুল ইসলাম বিরল উপজেলার ভগবানপুর (ঝাড়ুপট্টি) এলাকার মোঃ ফুল মিয়া ও মোছাঃ আরিফা বেগমের ছেলে। এলাকায় সে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিরল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ২২, তারিখ: ১৮/০৬/২০২৬)। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com