1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বাংলাদেশ এখন জুলুমবাজদের অভয়ারণ্যে নগরীতে পরিণত হয়েছে : সালাম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাজিরহাট জমি সংক্রান্তবিরোধের জেরে ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত যখম।গ্রেফতার ২ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন বরইতলী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ। চৌদ্দগ্রামে জেএমআই সিরিঞ্জ কারখানায় ৭ দফা দাবী আদায়ে শ্রমিক আন্দোলন ৩য় দিনে গড়িয়েছে ৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ মানিকগঞ্জে দিশারী স্কুল প্রাঙ্গনে জেলা প্রশাসকের বৃক্ষ রোপন টেকসই উন্নয়নের জন্য সুশাসন, জবাবদিহিতা ও দুর্নীতি নিয়ন্ত্রণ অপরিহার্য ইতিহাসের বাঁকে বাংলাদেশ বইয়ের পান্ডুলিপি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীকে দিলাম নালিতাবাড়ীতে প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক বিপ্লব দে, সদস্য সচিব সাইফুল সুনামগঞ্জে ধোপাজান চলতি নদী রক্ষায় লুটপাট বন্ধে, ইজারা প্রদান চালুর দাবি। সালথায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক, বাল্যবিয়ে ও গুজব প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব

বাংলাদেশ এখন জুলুমবাজদের অভয়ারণ্যে নগরীতে পরিণত হয়েছে : সালাম

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২১ জুন, ২০২৩, ১:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি এখন জুলুমবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন বর্তমান সরকারের দমন-পীড়নে ক্ষতবিক্ষত। আইনের শাসন না থাকায় ঘরে বাইরে কারো জীবনের নিরাপত্তা নেই। বর্তমানে কোন অপরাধের সঙ্গে জড়িত না হয়েও নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা, গ্রেফতার, কারান্তরীণ ও হয়রানী করা হচ্ছে।

বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে যাত্রাবাড়ী, ডেমরা, কামরাংগীরচর ও শ্যামপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের এক সমন্বয় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী বিএনপি’র নেতৃত্ব ধ্বংস করতেই নিশিরাতের আওয়ামী কতৃর্ত্ববাদী সরকার নেতাকর্মীদের ওপর নির্দয় জুলুম—নির্যাতন অব্যাহত রেখেছে। কোন মামলা কিংবা গ্রেফতারী পরোয়ানা ছাড়াই ফ্যাসিষ্ট আওয়ামী অবৈধ সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার করে কারান্তরীণ করছে।

তিনি বলেন, বর্তমান গণবিরোধী সরকারের স্মরণ করা উচিত যে, অতীতে যেমন কোন স্বৈরশাসক বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আন্দোলন সংগ্রাম দমাতে সক্ষম হয়নি, বর্তমান শাসকগোষ্ঠীও গণতন্ত্রকামীদের নিরস্ত করতে পারবে না। সরকারি জুলুম-নির্যাতনের বিরুদ্ধে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।

এতে আরো বক্তব্য রাখার মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার, তানভীর আহমেদ রবিন, মহানগর ও অঙ্গ সংগঠনের নেতা খন্দকার এনামুল হক, জহির উদ্দিন তুহিন, সাদ মোরশেদ পাপ্পা সিকদার, হাজী কামাল, নিয়াজ মাহমুদ নিলয়, জামশেদুল আলম শ্যামল, আকবর হোসেন নান্টু, আব্দূল হাই পল্লব, নাসরিন রশীদ পুতুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com