1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নালিতাবাড়ীতে প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক বিপ্লব দে, সদস্য সচিব সাইফুল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্গাপুর যুবসমাজের সহযোগিতায় চিহ্নিত মাদক কারবারি আলামিন গ্রেফতার ইতিহাসে প্রথমবার তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগ দিল বরিশাল সিটি করপোরেশন লাকুটিয়ায় BADC খামার: লিখিত নোটিশ ছাড়াই মাপজোখের প্রস্তুতির অভিযোগ মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর ভাষার বাধা পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখচ্ছে ‘কড়া পাঠশালা’ চাঁদাবাজির মামলায় চরফ্যাশনের আলমগীর মালতিয়া কারাগারে দৌলতপুরে বাজারে মারামারিতে সাবেক মেম্বারসহ আহত ২, ঢামেকে রেফার চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর বরাদ্দকৃত অর্থ অসহায়, দরিদ্র ও রোগীদের মাঝে বিতরণ ছাতকে বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপনে সড়ক অবরোধ, চাঁদা দাবির অভিযোগে একজন লাঞ্ছিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

নালিতাবাড়ীতে প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক বিপ্লব দে, সদস্য সচিব সাইফুল

reporter তানিম আহমেদ
calendar প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর উদ্যোগে দুটি প্রেসক্লাবের সমন্বয়ে একীভূত হয়ে ১৭ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু কে আহ্বায়ক এবং দৈনিক কালবেলা’র উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার(২৭ জুলাই) রাতে নালিতাবাড়ী শহীদ মিনার প্রাঙ্গণে প্রেসক্লাবের স্থায়ী ভবনে আয়োজিত অনুষ্ঠানে কমিটি ঘোষণা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি এম এ হাকাম হীরা।
কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ন আহ্বায়ক হিসেবে কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি ক্লোডিয়া নকরেক কেয়া, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসান, ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম তালুকদার, দিনকালের উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম, জিটিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, দৈনিক খবরের উপজেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসান, ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি আবু ইলিয়াস সাদ্দাম, সকালের সময়ের উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ ও সমকালের উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান এবং সদস্য হিসেবে বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি এম. এ হাকাম হীরা, ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সামেদুল ইসলাম তালুকদার, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল ও দৈনিক জনতার উপজেলা প্রতিনিধি লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া, ব্রক্ষ্মপূত্র এক্সপ্রেসের উপজেলা প্রতিনিধি মিলন হোসেন ও কান্ট্রি টুডের উপজেলা প্রতিনিধি রকিব মুক্তাদির।
অনুষ্ঠানে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন, প্রেসক্লাবের সংবিধান সংশোধন এবং সদস্যপদ নবায়নের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানানো হয়।
এম এ হাকাম হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ক্লোডিয়া নকরেক কেয়া, মঞ্জুরুল আহসান, জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম, আবদুল মান্নান, লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া ও সামেদুল ইসলাম তালুকদার ।
বক্তারা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, ‘মানবতার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা’ এই স্লোগানকে ধারণ করেই প্রেসক্লাবের কার্যক্রম পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com