1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মানিকগঞ্জে দিশারী স্কুল প্রাঙ্গনে জেলা প্রশাসকের বৃক্ষ রোপন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চাঁদাবাজির অভিযোগ মিথ্যা দাবি করে লেগুনা মালিক-শ্রমিকদের মানববন্ধন পৌর নির্বাচনে ভোটারদের মন জয়ে দিনরাত কাজ করছেন আলোচিত মুখ কাইয়ূম মুন্সি কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চান রাসেল আহমেদ মাসুদ গাজীপুর বারের নব-নির্বাচিত সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এড. এম আর দীপু কাজিরহাট জমি সংক্রান্তবিরোধের জেরে ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত যখম।গ্রেফতার ২ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন বরইতলী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ। চৌদ্দগ্রামে জেএমআই সিরিঞ্জ কারখানায় ৭ দফা দাবী আদায়ে শ্রমিক আন্দোলন ৩য় দিনে গড়িয়েছে ৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ মানিকগঞ্জে দিশারী স্কুল প্রাঙ্গনে জেলা প্রশাসকের বৃক্ষ রোপন

মানিকগঞ্জে দিশারী স্কুল প্রাঙ্গনে জেলা প্রশাসকের বৃক্ষ রোপন

reporter হাসান শিকদার
calendar প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ

মানিকগঞ্জ জেলা শহরের বেউথা বস্তি এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত ও সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত দিশারী স্কুল পরিদর্শন করে স্কুল প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

আজ দুপুরে বৃক্ষ রোপনকালে সাথে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান খান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক, প্রকৌশলী ফারুক হোসেন, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, দিশারী’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাসান শিকদার, বর্তমান কমিটির সভাপতি শাম মীম জোপা বৃষ্টি, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তুষারসহ মানিকগঞ্জ পৌরসভা ও দিশারীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বস্তির শিশুদের নানা সমস্যা সমাধানের পাশাপাশি শিশুদের শিক্ষা ও সাংস্কৃতি বিস্তারে জেলা প্রশাসন সর্বদা ভালো কাজে দিশারী স্কুলের পাশে থাকবে বলে জানান জেলা প্রশাসক।

এ সময় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দিশারী স্কুলের বিনামূল্যে পরিচালিত নানা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে জেলা প্রশাসক শিশু ও অভিভাবকদের সাথে শিশুদের শিক্ষা বিস্তারে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com