1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদী উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ‍্যাসিষ্টিভ ডিভাইস বিতরণ রংপুরে অসহায় রোগীদের জন্য বিনামূল্যে হার্নিয়া হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধন দুর্গাপুর যুবসমাজের সহযোগিতায় চিহ্নিত মাদক কারবারি আলামিন গ্রেফতার ইতিহাসে প্রথমবার তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগ দিল বরিশাল সিটি করপোরেশন লাকুটিয়ায় BADC খামার: লিখিত নোটিশ ছাড়াই মাপজোখের প্রস্তুতির অভিযোগ মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর ভাষার বাধা পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখচ্ছে ‘কড়া পাঠশালা’ চাঁদাবাজির মামলায় চরফ্যাশনের আলমগীর মালতিয়া কারাগারে দৌলতপুরে বাজারে মারামারিতে সাবেক মেম্বারসহ আহত ২, ঢামেকে রেফার চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর বরাদ্দকৃত অর্থ অসহায়, দরিদ্র ও রোগীদের মাঝে বিতরণ

কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ

reporter রাকিব শেখ,
calendar প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন তিন নেতা। শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে ‌‘দলীয় কোনো কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত নাই’ বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তারা।

আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগ কারীরা হলেন- ০৬নং রাতইল ইউনিয়নের আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. বদরুল ইসলাম এবং সদস্য মো. নয়ন মোল্যা।

সংবাদ সম্মেলনে রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বলেন, আমি রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে দল থেকে পদত্যাগ করছি। আগামীতেও কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত হব না।

একই সংবাদ সম্মেলনে বদরুল ইসলাম ও নয়ন মোল্যা বলেন, শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে দলীয় কোনো কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত নাই, তাই স্বেচ্ছায় ও সজ্ঞানে ইউনিয়ন আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছি।।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com