1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বরিশাল -৩ আসনের মনোনায়ন বাতিলের দাবিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সংবাদ সম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ভোক্তা অধিকার ক্ষুণ্ন ও ঝুকিপূর্ণভাবে গ্যাস রিফিল: হেঁয়াকোতে ৩০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় টাইমস অব বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র পয়লা ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশংসিত অ্যাডভোকেট মামুন শহীদ জিয়া’র বিএনপি প্রতিষ্টার মাধ্যমে ইসলামী মূল্যবোধ ও বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম করেন: মাওলানা নুরুল হক ওসমানীনগরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, জব্দ গাছও চুরির আশঙ্কা সাদুল্লাপুরে ফাতেমা কোচের ধাক্কায় কলেজের হিসাবরক্ষক নি*হ*ত শরনখোলায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জমজমাট ভাবে উদযাপিত হল

বরিশাল -৩ আসনের মনোনায়ন বাতিলের দাবিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

reporter নিজস্ব প্রতিনিধি, বরিশাল
calendar প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বরিশাল-৩ আসনের মনোনয়ন ঘোষণা নতুন বিতর্কের সৃষ্টি করেছে। মুলাদী-বাবুগঞ্জ এলাকায় দলের সাধারণ কর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ মনোনয়নকে অনাকাঙ্ক্ষিত ও হতাশাজনক হিসেবে দেখছেন। বুধবার (৪ ডিসেম্বর) বিএনপি ৩৬টি আসনের মনোনয়ন তালিকা প্রকাশ করে। বরিশাল-৩ আসনে মনোনয়ন দেওয়া হয় এ্যাডভোকেট জয়নাল আবেদীন-কে। যদিও তিনি আগের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণের পর মাঠ ছেড়ে চলে গেছেন। স্থানীয় বিএনপি নেতারা মনে করছেন, এই বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেয়ার ফলে এলাকার সাধারণ জনগণ ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা ও বিভ্রান্তি ছড়িয়েছে। তারা সতর্ক করেছেন, পুনঃবিবেচনা ছাড়া আসনটি দলীয়ভাবে হারানোর সম্ভাবনা বেশি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পূর্বে এক সাক্ষাতকারে বলেছেন, তৃণমূলের সাথে সম্পৃক্ত, এলাকার সাধারণ জনগণের সুখ-দুঃখের সাথী এবং কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন এমন ব্যক্তিকেই দল থেকে মনোনয়ন দেওয়া হবে। তবে বরিশাল-৩ আসনের মনোনয়ন বিভিন্ন সংস্থার জরিপ বা বাস্তব ফলাফলের ভিত্তিতে হয়নি বলে স্থানীয় নেতারা অভিযোগ করেছেন। মুলাদী-বাবুগঞ্জের বিএনপির নেতারা বিনীত অনুরোধ জানিয়েছেন, আসনের মনোনয়ন পুনঃবিবেচনা করে নতুন প্রার্থী ঘোষণা করতে যাতে দলীয় ঐক্য ও আসন পুনরুদ্ধারের সম্ভাবনা বজায় থাকে। সোমবার সাংবাদিক সম্মেলন করে মনোনায়ন পরিবর্তনের দাবি জানান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ মশিউর রহমান বেল্লাল। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান শরীফ, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ মাস্টার রুহুল আমিন মোল্যা, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন খান। এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com