1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
চেয়ারম্যান প্রার্থী হওয়ায় কবি মোহন রায়হানের ভাইয়ের ওপর হামলা করে প্রাণনাশের চেষ্টা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঝিনাইগাতীতে ভারত থেকে চোরাইপথে আনা ১৭ লাখ টাকার কসমেটিকস জব্দ, ট্রলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে দানাজপুর ও বৈরচুনা বিওপি র বিজিবি কর্তৃক মাদক উদ্ধার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুলিয়ারচরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে দুর্গাপুরে যুবদলের মিছিল ও সমাবেশ আখাউড়ায় মনিয়ন্দ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বেহাল দশা শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত বাঘায় ১৫৪ বোতল ভারতীয় স্কাফসহ যুবক গ্রেপ্তার ২নং কালের পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: জনসেবায় নিবেদিত প্রাণ আব্দুল হালিম লিটন, চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী

চেয়ারম্যান প্রার্থী হওয়ায় কবি মোহন রায়হানের ভাইয়ের ওপর হামলা করে প্রাণনাশের চেষ্টা

reporter আব্দুন নূর,সিরাজগঞ্জ
calendar প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানের ভাই,সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর রহমান বকুলকে প্রাণনাশের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণ বয়ড়া ঈদগাহ মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মনজুর রহমান বকুল অভিযোগ করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করার পর থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে বিভিন্নভাবে উসকানি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের চক শৈলাবাড়িতে আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে রাতে ফেরার পথে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

তিনি জানান, শিকদারপাড়া এলাকায় গাড়ি নিয়ে পৌঁছালে মুখে মাস্ক ও রুমাল দিয়ে মুখ ঢাকা একদল যুবক তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা কোনোভাবে প্রাণ সংশয়ের হাত থেকে রক্ষা পান।সংবাদ সম্মেলনে কবি মোহন রায় বলেন, আমার ভাই বকুলের ওপর হামলা চালানো হয়েছে। আমরা বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের অবহিত করেছি। আমাদের লক্ষ্য অভিযুক্তদের শাস্তি দেওয়া নয়। তারা তো আমার এলাকারই সন্তান। তারা কেন কষ্টে থাকবে? আমি তাদের পরিবারের সঙ্গে কথা বলব।

তিনি আরও বলেন, আমার ভাই বিএনপি করে, সে প্রার্থী হয়েছে। প্রতিপক্ষরা কেন হামলা চালাবে? তারা চাইলে ওপর মহলে যাক। সেখান থেকে মনোনয়ন এনে বিজয়ী হোক, আমরা মেনে নেব। তবে কোনো হামলার পক্ষে আমরা নই।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাস্টার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিলন সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হৃদয় সরকার, খোকশাবাড়ী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুয়েল, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা তালুকদার ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিন্টু।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com