1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কুষ্টিয়ায় নিষিদ্ধ ঘোষিত আ'লীগের ঘাটির সন্ধানে সাবেক মেয়র আনোয়ার আলীর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নীলফামারীতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে পানিসম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ‎ডাসারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার ভাঙ্গায় ৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক রাজনগরে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সামাজিক সংগঠন প্রত্যয় এর আয়োজনে মাদক বিরোধী আলোচনা সভা ফুলবাড়ীতে ২ লক্ষ ৬ হাজার টাকা মূল্যের বিদেশী মদ আটক ​কাঁঠালের রাজধানী গাজীপুরে তথ্যমন্ত্রীর ফল মেলা উদ্বোধন সৈয়দপুরে গ্রামীণ রাস্তার কাজ উদ্বোধন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিলকিস ইসলাম বিরলে ৫০ গ্রাম গাঁজাসহ শরিফুল ইসলাম নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ জনদুর্ভোগের কেন্দ্রবিন্দু গুরকচি বাজার: যাত্রী ছাউনি দখলমুক্ত করার দাবি জোরালো

কুষ্টিয়ায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ঘাটির সন্ধানে সাবেক মেয়র আনোয়ার আলীর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান

reporter শরিফুল ইসলাম, কুষ্টিয়া
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ঘাটির সন্ধানের দাবি করে কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলীর বাড়িতে অভিযান করেছে যৌথ বাহিনীর টিম।  গত শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ১০ টা থেকে প্রায় রাত সাড়ে ১২ টা পর্যন্ত দুইঘন্টার একটানা মেয়র আনোয়ার আলীর বাড়ি ঘিড়ে রাখে কুষ্টিয়া মডেল থানা পুলি,র‍্যাব,ডিবির সদস্যরা। অতিরিক্ত পুলিশ সুপার হাসান ইমাম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনী।

অভিযানে মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনু তার নিজ বাড়িতে আওয়ামীলীগের ঘাটি বানিয়েছে এবং তার বাড়িতে বহিরাগত নিষিদ্ধ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছে দ্মন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযান শেষে ওই বাড়ি থেকে কাউকেই আটক করেনি পুলিশ।
একাধিক সুত্রে জানা যায়, শুক্রবার বিকালের দিকে কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল ইসলামের নেতৃত্বে জেলা যুবলীগের যুগ্ন-সাধারণ মোঃ রাসেল হোসেন কুষ্টিয়া -ঢাকা মহাসড়কে একটি মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করেন। কুষ্টিয়া জেলা যুবলীগের বর্তমান কমিটি সাবেক মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনুর অনুগত বলে তার বাড়িতে এই অভিযান পরিচালনা করেছে আইনশৃংখলা বাহিনী। এ সময় পুলিশের উপস্থিতি নিয়ে জনতার মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জনরোষের মুখে পড়েন।

স্থানীয়রা জানান মেয়র আনোয়ার আলীর পরিবারের কাউকে আমরা নিতে দিবো না। আনোয়ার আলী অসুস্থ। তিনি একজন ভালো মানুষ বলে আখ্যা দেন স্থানীয়রা। এছাড়া স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকার আমলে কুষ্টিয়ার সাবেক এমপি মাহবুব-উল আলম হানিফ এর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনু। তিনি গত ২০২৪ সালে ৫ আগষ্টে কোন আন্দোলনে অংশ না নিলেও মিথ্যা মামলায় তাকে জেলে যেতে হয়েছে। আজ এই পরিবারটাকে হয়রানি করতে অভিযান চলছে সেটা বন্ধের দাবি তোলেন স্থানীয়রা। তারা বলেন, আমাদের এই মহল্লা শান্তিপূর্ন। আমাদের শান্তিতে বসবাস করতে দেন। স্থানীয়রা শ্লোগান দেন হয়রানি মূলক অভিযান বন্ধ করতে হবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন মাতুব্বার উপস্থিত সাংবাদিকদের জানান,আমরা এখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা আছেন সেই ভিত্তিতে তল্লাশি চালিয়েছি। আমরা এখানে কাউকেই পাইনি। পরে কাউকে না পেয়ে যৌথ বাহিনীর টিম স্থান ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com