1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সৈয়দপুরে গ্রামীণ রাস্তার কাজ উদ্বোধন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিলকিস ইসলাম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নীলফামারীতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে পানিসম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ‎ডাসারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার ভাঙ্গায় ৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক রাজনগরে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সামাজিক সংগঠন প্রত্যয় এর আয়োজনে মাদক বিরোধী আলোচনা সভা ফুলবাড়ীতে ২ লক্ষ ৬ হাজার টাকা মূল্যের বিদেশী মদ আটক ​কাঁঠালের রাজধানী গাজীপুরে তথ্যমন্ত্রীর ফল মেলা উদ্বোধন সৈয়দপুরে গ্রামীণ রাস্তার কাজ উদ্বোধন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিলকিস ইসলাম বিরলে ৫০ গ্রাম গাঁজাসহ শরিফুল ইসলাম নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ জনদুর্ভোগের কেন্দ্রবিন্দু গুরকচি বাজার: যাত্রী ছাউনি দখলমুক্ত করার দাবি জোরালো

সৈয়দপুরে গ্রামীণ রাস্তার কাজ উদ্বোধন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিলকিস ইসলাম

reporter রাজু আহমেদ,নীলফামারী প্রতিনিধি
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে গ্রামীণ অবকাঠামো সংস্কার(কাবিটা)কর্মসূচির আওতায় একটি নতুন সিসি ঢালাই সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার(১৯ জুন)সকালে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের তেলীপাড়া এলাকায় প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ২২৮ মিটার দীর্ঘ এ সড়কের কাজের উদ্বোধন করেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।

আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের শুভ সূচনা করেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।বোতলাগাড়ী ইউনিয়নের তেলীপাড়া এলাকায় দেলোয়ারের বাড়ি থেকে করিমের বাড়ি পর্যন্ত ২২৮ মিটার দীর্ঘ সিসি ঢালাই সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পে ব্যয় হবে প্রায় ১০ লাখ টাকা।

পরে সংসদ সদস্য বিলকিস ইসলাম সৈয়দপুর পৌরসভার গোলাহাট এলাকায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়জন ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানের স্থান পরিদর্শন করেন।এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং জেলা বিএনপির ও নিজস্ব তহবিল থেকে ছয় ব্যবসায়ীর হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল গফুর সরকার,সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন,যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম এবং সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম,দেলোয়ার হোসেন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হাফিজ সরকার,সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন,বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুন,স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,গ্রামীণ সড়ক উন্নয়নের মাধ্যমে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।তারা উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে জনগণের কল্যাণে আরও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়ক নির্মাণ কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।তাদের আশা,প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও নিরাপদ হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com