1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
  5. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
আলোকিত সমাজ গঠনে সাক্ষরতার বিকল্প নেই—কালাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ দেবহাটার সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ২টি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষনা অতিরিক্ত সচিবের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন: সেবার মান উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক প্রসবে জোর রাজবাড়ীতে সরকারী কর্মকর্তাদের সাথে বেকারী মালিক সমিতির মতবিনিময় সভা কিশোরগঞ্জে ওয়ারিশান সনদ জাল করে জমি হাতিয়ে নেয়ার অভিযোগ, দখলের উদ্দেশ্যে বাড়ি ভাংচুর শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে—এডিসি খায়রুল ইসলাম ​ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা ৪২ বিজিবি কর্তৃক বোচাগঞ্জ আসামীসহ গাঁজা এবং বিরল আসামীসহ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক কওমী শিক্ষার মানোন্নয়নে ঐক্যের আহ্বান

আলোকিত সমাজ গঠনে সাক্ষরতার বিকল্প নেই—কালাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

reporter মো:সুমন মন্ডল,কালাই (জয়পুরহাট)
calendar প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৪ অপরাহ্ণ

শিক্ষা ও সচেতনতার মাধ্যমে একটি আলোকিত সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে জয়পুরহাটের কালাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হন অংশগ্রহণকারীরা।
উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশেদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, শিক্ষা মানুষের চিন্তা ও মননকে বিকশিত করে। শুধু অক্ষরজ্ঞান অর্জন করলেই যথেষ্ট নয়, সেই জ্ঞানকে ব্যক্তি ও সমাজের কল্যাণে কাজে লাগানোর মানসিকতাও গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে থাকা মানুষদের মূলধারায় নিয়ে আসতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনছুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল-আমিন, কালাই সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুল আজিজ এবং কালাই থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম।
বক্তারা বলেন, একটি দেশের প্রকৃত অগ্রগতি নির্ভর করে তার জনগণের শিক্ষা ও সচেতনতার ওপর। নিরক্ষরতা দূর করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের বিদ্যালয়ে ধরে রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, থুপসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক, সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com