1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
  5. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কিশোরগঞ্জে ওয়ারিশান সনদ জাল করে জমি হাতিয়ে নেয়ার অভিযোগ, দখলের উদ্দেশ্যে বাড়ি ভাংচুর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ দেবহাটার সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ২টি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষনা অতিরিক্ত সচিবের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন: সেবার মান উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক প্রসবে জোর রাজবাড়ীতে সরকারী কর্মকর্তাদের সাথে বেকারী মালিক সমিতির মতবিনিময় সভা কিশোরগঞ্জে ওয়ারিশান সনদ জাল করে জমি হাতিয়ে নেয়ার অভিযোগ, দখলের উদ্দেশ্যে বাড়ি ভাংচুর শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে—এডিসি খায়রুল ইসলাম ​ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা ৪২ বিজিবি কর্তৃক বোচাগঞ্জ আসামীসহ গাঁজা এবং বিরল আসামীসহ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক কওমী শিক্ষার মানোন্নয়নে ঐক্যের আহ্বান

কিশোরগঞ্জে ওয়ারিশান সনদ জাল করে জমি হাতিয়ে নেয়ার অভিযোগ, দখলের উদ্দেশ্যে বাড়ি ভাংচুর

reporter শাহিনুর ইসলাম, কিশোরগঞ্জ
calendar প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ

কিশোরগঞ্জে ওয়ারিশান সনদ ও দলিল জাল করে জমি দখল ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে শেখ ফরিদ ও রাজীব নামের দুই ব্যাক্তির বিরুদ্ধে এ বিষয়ে ভুক্তভোগী মো: বাবুল মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।  এ ছাড়াও গত ১ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে দলিল ও ওয়ারিশান সনদ জালজালিয়াতির অভিযোগে আদালতে ৫৮২/২৬ নং মামলা দায়ের করেন।
গত সোমবার ৭ সেপ্টেম্বর জেলা সদরের মারিয়া ইউনিয়নের স্বল্পমারিয়া গ্রামে জমি দখল ও ভাংচুরের এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী বাবুল মিয়া ২জনকে অভিযুক্ত করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।   অভিযুক্তরা হলেন, স্বল্পমারিয়া এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে মো: রাজিব,  ও বত্রিশ এলাকার এমদাদুল ইসলাম বাবুল এর পুত্র সূর্য। অভিযোগ ও দলিল সূত্রে জানাযায়, উক্ত জমির মালিক শুকুর জান ভোগ-দখলে থেকে মৃত্যুকালে ৩ পুত্র ২ কন্যা ওয়ারিশগণ রেখে যায়, ওয়ারিশগণ হলো- মরহুম মোঃ রুশতম আলী, মোঃ হোসেন, মরহুম মোঃ ইদ্রিস আলী ও দুই কন্যা কমলা খাতুন ও বেদেনা খাতুন। পরবর্তীতে ওয়ারিশসূত্রে সকলেই ৬৭৬ নং আরএস দাগে ১৮ শতাংশ ভূমি যৌথভাবে ভোগ দখল করা অবস্থায় প্রত্যেক পুত্র ৪.৫০ শতাংশ ভূমি এবং প্রত্যেক কন্যা ২.২৫ শতাংশ ভূমি প্রাপ্ত হয়। এদিকে মৃত শুক্কুর জানের কন্যা মো: বেদেনা খাতুন ১৯৯২ সনে সাফকাওলা দলিল মূলে স্বল্পমারিয়া মৌজার হালদাগ নং- ৬৭৮ নং দাগে নূরুল ইসলামের স্ত্রী মোছা ছাফিয়া খাতুনের নিকট ৮ শতাংশ ৩২ পয়েন্ট জমি বিক্রি করে পরবর্তীতে ছাবিয়া খাতুন শেখ ফরিদ আহমেদের নিকট ১৫/১/২০০২ সনে বিক্রি করে দেন। কিন্তু তথ্য গোপন করে সকল আসামীগণ পূর্ব পরিকল্পিতভাবে সম্পূর্ণ জাল- জালিয়াতি করে আসামী শেখ ফরিদ, রাজিব, নিজাম, জামরুল তাহারা অন্যান্য আসামীদেরকে বুঝাইয়া কৌশলে সকল আসামীগণ ৮নং মারিয়া ইউনিয়ন হইতে শুক্কুর জান এর নামে জাল ওয়ারিশান সনদ তৈরি করে উক্ত সনদে ৩ ভাইয়ের ওয়ারিশান তথ্য গোপন করে কমলা খাতুন ও বেদেনা খাতুন এর ২০২৫/২৮৭ নং স্মারকে তারিখ: ১৪-১০-২০২৫ খ্রি. মারিয়া ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন এর সীল স্বাক্ষর জাল করে হাল দাগ ৬৭৮ এর স্থলে ৬৭৬ নং দাগ বসিয়ে জাল দলিল করে সহকারী কমিশনার (ভূমি) কিশোরগঞ্জ এর নিকট উক্ত জাল দলিল ও জাল ওয়ারিশান সনদ দিয়ে শেখ ফরিদ ২০২৬-১০০০০১৯ নং খারিজা নামজারী খতিয়ান করে উক্তভূমি থেকে শেখ ফরিদ ও রাজিবের নেতৃত্বে ২৩/০৬/২০২৬ সনর ৪৪৭০ নল সাফকাওলা দলিল মুলে বিক্রি করেদেয়।
এ বিষয়ে ভুক্তভোগী বাবুল মিয়া বলেন, শেখ ফরিদ মারিয়া ইউনিয়ন পরিষদের ওয়ারিশান সনদ জাল করে মো: রাজিবের নেতৃত্বে একদল গুন্ডাবাহিনী নিয়ে আমার বসতবাড়ীতে হামলা চালায়। প্রতিনিয়ত আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে এখন আমি ও আমার পরিবারের লোকজন নিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছি।
এ ব্যাপারে অভিযুক্ত রাজিবের সাথে কথা হলে তিনি বলেন, ভুলক্রমে ইনডেক্সে ৬৭৮ এর স্থলে ৬৭৬ দাগ নং বসানো হয়েছে। এটি আমরা সংশোধনের মামলা করেছি। কিন্তু তিনি মামলার কোন ডকুমেন্ট দেখাতে পারেন নি। এব্যাপারে শেখ ফরিদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা  করেও তাকে পাওয়া যায়নি ।
ওয়ারিশান সনদ জালের বিষয়ে ৮নং মারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল্লাহ আল হারুন বলেন, আমার এখানে যে ওয়ারিশান সনদ রেকর্ড রয়েছে সেখানে ৫জনের নাম উল্ল্যেখ করা আছে। কিন্তু পরবর্তীতে শুনতেপেলাম তারা দুই জনের নাম উল্লেখ করে একটি ওয়ারিশান সনদ তৈরী করছে। যা ইউনিয়ন পরিষদের সাথে কোন মিল নেই। সম্পূর্ণ জাল জালিয়াতি করে এটি বানানো হয়েছে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মাদ আবুল কালাম ভূইয়া জানান, আমরা স্বল্পমারিয়া এলাকায় বাড়িঘর ভাংচুরের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com