1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
  5. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কওমী শিক্ষার মানোন্নয়নে ঐক্যের আহ্বান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ দেবহাটার সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ২টি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষনা অতিরিক্ত সচিবের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন: সেবার মান উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক প্রসবে জোর রাজবাড়ীতে সরকারী কর্মকর্তাদের সাথে বেকারী মালিক সমিতির মতবিনিময় সভা কিশোরগঞ্জে ওয়ারিশান সনদ জাল করে জমি হাতিয়ে নেয়ার অভিযোগ, দখলের উদ্দেশ্যে বাড়ি ভাংচুর শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে—এডিসি খায়রুল ইসলাম ​ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা ৪২ বিজিবি কর্তৃক বোচাগঞ্জ আসামীসহ গাঁজা এবং বিরল আসামীসহ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক কওমী শিক্ষার মানোন্নয়নে ঐক্যের আহ্বান

কওমী শিক্ষার মানোন্নয়নে ঐক্যের আহ্বান

reporter পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
calendar প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ

কওমী শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষা সনদের যথাযথ মান রক্ষা এবং ইসলামী শিক্ষা ও আদর্শের প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ায় কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড ‘আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ’-এর বার্ষিক সাধারণ অধিবেশন ‘মজলিসে উমুমী-২০২৬’ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় জামিয়া পটিয়া মিলনায়তনে অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি ও আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা মুফতি একরাম হোসাইন ওদুদী।

আঞ্জুমানের সহকারী মহাসচিব মাওলানা আখতার হোসাইন আনোয়ারীর সঞ্চালনায় এবং মাওলানা ক্বারী আব্দুর রহমানের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

সূচনা বক্তব্যে আঞ্জুমানের মহাসচিব ও জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুল জলিল কওকব উপস্থিত ওলামায়ে কেরাম ও মাদ্রাসার দায়িত্বশীলদের স্বাগত জানান। পরে তিনি বোর্ডের গত সভার কার্যবিবরণী পাঠ এবং বিগত বছরের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।

অধিবেশনে বোর্ডের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন মাওলানা মুহসিন আমীন। কেন্দ্রীয় পরীক্ষার প্রতিবেদন পেশ করেন মাওলানা জাফর সাদেক। কেন্দ্রীয় পরীক্ষার সামগ্রিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন জামিয়া কুরআনিয়া চন্দ্রঘোনার মুহতামিম আল্লামা নেজাম উদ্দীন।

পরে কেন্দ্রীয় পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।উন্মুক্ত আলোচনা ও সমাপনী বক্তব্য শেষে যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে বার্ষিক অধিবেশনের কার্যক্রম শেষ হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com