1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
  5. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
৪২ বিজিবি কর্তৃক বোচাগঞ্জ আসামীসহ গাঁজা এবং বিরল আসামীসহ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ দেবহাটার সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ২টি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষনা অতিরিক্ত সচিবের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন: সেবার মান উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক প্রসবে জোর রাজবাড়ীতে সরকারী কর্মকর্তাদের সাথে বেকারী মালিক সমিতির মতবিনিময় সভা কিশোরগঞ্জে ওয়ারিশান সনদ জাল করে জমি হাতিয়ে নেয়ার অভিযোগ, দখলের উদ্দেশ্যে বাড়ি ভাংচুর শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে—এডিসি খায়রুল ইসলাম ​ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা ৪২ বিজিবি কর্তৃক বোচাগঞ্জ আসামীসহ গাঁজা এবং বিরল আসামীসহ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক কওমী শিক্ষার মানোন্নয়নে ঐক্যের আহ্বান

৪২ বিজিবি কর্তৃক বোচাগঞ্জ আসামীসহ গাঁজা এবং বিরল আসামীসহ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

reporter মোঃ আইয়ুব আনছারী, ঠাকুরগাঁও
calendar প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই সাফল্য।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৯ টা ১০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা সীমান্ত মেইন পিলার ৩৩২/৪-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরমেশ্বরপুর এলাকা হতে নিম্নেবর্ণিত ০১ জন আসামীসহ ০১ গ্রাম গাঁজা, ০১টি মোবাইল ফোন এবং ০২টি সীমকার্ড আটক করা হয় বলে জানিয়েছেন।

মোঃ আনোয়ার হোসেন (৩৫), পিতা-মোঃ মহিউদ্দিন , গ্রাম- পরমেশ্বরপুর, পোস্ট-মাহেরপুর, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুর।উল্লেখ্য, জনাব মোঃ মারুফ হাসান, উপজেলা নির্বাহী ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, বোচাগঞ্জ, দিনাজপুর কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০/- (একশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও বিজিবি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে উক্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক ০১ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়। পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামীকে পীরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। পরবর্তীতে আটককৃত অন্যান্য মালামাল থানায় হস্থান্তর করা হয়েছে মর্মে জানিয়েছেন।

এছাড়াও ৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৯ টা ০৫ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৩/৬-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফতেপুর এলাকা হতে নিম্নেবর্ণিত ০৩ জন আসামীসহ ০৯ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০১টি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত ব্যক্তিদের মাদকদ্রব্য সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বিজিবি র ।

আটককৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল এবং অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ১,১৮,৩০৩.৫০/- একলক্ষ আঠারো হাজার তিনশত তিন টাকা পঞ্চাশ পয়সা।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com