1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
  5. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে—এডিসি খায়রুল ইসলাম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে—এডিসি খায়রুল ইসলাম

reporter মানিকগঞ্জ জেলা সংবাদদাতা
calendar প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ

মানিকগঞ্জে শহীদ তিতুমীর একাডেমির বার্ষিক অভিভাবক সমাবেশ এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ ও মেধাবৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় মানিকগঞ্জ সদর উপজেলার শহীদ তিতুমীর একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খায়রুল ইসলাম বলেন, ‘শুধু লেখাপড়ায় ভালো করলেই হবে না, শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে। নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে জীবনের অংশ হিসেবে গড়ে তুলতে হবে।’ তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী ব্যাংক পিএলসি, মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আলতাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আমীর হোসেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শহীদ তিতুমীর একাডেমির সাবেক অধ্যক্ষ মাও. দেলওয়ার হোসাইন, জেলা শিক্ষা অফিসার মোঃ আমির হোসেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দারুল আমান ইসলামী ট্রাস্টের সদস্য মাও. কামরুল ইসলাম, ট্রাস্টের সদস্য মাও. নুরুল ইসলাম, দারুল আমান ইসলামী ট্রাস্টের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন, ট্রাস্টের সদস্য মোঃ দেলোয়ার হোসেন, একাডেমীর সাবেক অক্ষর মোঃ সহিম উদ্দিন ,মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও শহীদ তিতুমীর একাডেমির কার্যকরী কমিটির সদস্য মো. শাহানুর ইসলাম এবং কার্যকরী কমিটির সদস্য আব্দুস সালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল আমান ইসলামী ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন।
মোঃ হুমায়ুন কবিরের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন শহীদ তিতুমীর একাডেমির অধ্যক্ষ মোহাম্মাদ জাকিরুল ইসলাম খান।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়া, মেধাবীদের উৎসাহিত করা এবং শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের আরও সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মতবিনিময়ের সুযোগ তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ ও মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com