গণসংযোগ মাস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় গণসংযোগ ও দাওয়াতি উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটিয়া উপজেলা শাখা।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে এ কর্মসূচি শুরু হয়।
পটিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির জসীম উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমির ড. হেলাল উদ্দিন নোমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবাসী গাজী আসলাম, পৌরসভা বায়তুলমাল সম্পাদক আবুল মুনসুর, ফখরুল আজিম, মুহাম্মদ মুসলিম উদ্দিন, প্রকৌশলী হুমায়ুন কবির, ছাত্রশিবির পটিয়া সদর সভাপতি ফয়জুল্লাহ এবং পৌরসভা সেক্রেটারি মুহাম্মদ মিরাজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতারা উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান এবং শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁদের মধ্যে বিভিন্ন দাওয়াতি উপকরণ বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, গণসংযোগ মাস উপলক্ষে ধারাবাহিকভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হবে।