1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
  5. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ দেবহাটার সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ২টি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষনা

রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২

reporter মোঃ মাহবুবুর রহমান,নারায়ণগঞ্জ 
calendar প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনলাইনে চাকরির বিজ্ঞাপন দিয়ে ১০ যুবককে একটি বাসায় নিয়ে আটকে রেখে টাকা নেওয়া ও শারীরিক নির্যাতনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার বিকেলে রূপগঞ্জের রূপসী কলাবাগান এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের চন্দনাইশ এলাকার সিরাজুল ইসলাম ও পটুয়াখালীর রাঙ্গাবালী এলাকার অমিত হাসান।

বৃহস্পতিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুজ্জামান।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শপিংমলের সিকিউরিটি সুপারভাইজার পদে চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়। ওই বিজ্ঞাপনের মাধ্যমে চাকরিপ্রত্যাশী ১০ যুবককে রূপগঞ্জের রূপসী এলাকার একটি বাসায় নেওয়া হয়। সেখানে চাকরি দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৭ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

র‌্যাব আরও জানায়, ওই যুবকদের তিন থেকে চার দিন বাসাটিতে আটকে রাখা হয়। এ সময় তাদের খাবার না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগও পাওয়া যায়। খবর পেয়ে মঙ্গলবার রাতে র‌্যাব-১১-এর একটি অভিযানিক দল ওই বাসায় অভিযান চালায়। অভিযানে সেখানে থাকা ১০ চাকরিপ্রত্যাশী যুবককে উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিরাজুল ইসলাম ও অমিত হাসানকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com