নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনলাইনে চাকরির বিজ্ঞাপন দিয়ে ১০ যুবককে একটি বাসায় নিয়ে আটকে রেখে টাকা নেওয়া ও শারীরিক নির্যাতনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার বিকেলে রূপগঞ্জের রূপসী কলাবাগান এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের চন্দনাইশ এলাকার সিরাজুল ইসলাম ও পটুয়াখালীর রাঙ্গাবালী এলাকার অমিত হাসান।
বৃহস্পতিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুজ্জামান।
র্যাবের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শপিংমলের সিকিউরিটি সুপারভাইজার পদে চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়। ওই বিজ্ঞাপনের মাধ্যমে চাকরিপ্রত্যাশী ১০ যুবককে রূপগঞ্জের রূপসী এলাকার একটি বাসায় নেওয়া হয়। সেখানে চাকরি দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৭ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
র্যাব আরও জানায়, ওই যুবকদের তিন থেকে চার দিন বাসাটিতে আটকে রাখা হয়। এ সময় তাদের খাবার না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগও পাওয়া যায়। খবর পেয়ে মঙ্গলবার রাতে র্যাব-১১-এর একটি অভিযানিক দল ওই বাসায় অভিযান চালায়। অভিযানে সেখানে থাকা ১০ চাকরিপ্রত্যাশী যুবককে উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিরাজুল ইসলাম ও অমিত হাসানকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা