কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং চোরাচালান প্রতিরোধ কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতারের সভাপতিত্বে সভায় মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক প্রতিনিধিরা।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল লতিফ, একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান এবং ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক, এনসিপি নেতা নাজমুল ফেরদৌস লাভলু, কাশিপুর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, বিজিবি প্রতিনিধি, ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী আনন্দ এবং ফুলবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মাহফুজ।
সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি ও পুলিশের টহল জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচ এম বাবুল, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।