1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
আরিফিন শুভর প্লট ফিরিয়ে দিতে বললেন অনন্য মামুন — ‘অবিচার হয়েছে আমার বন্ধুর সঙ্গে’ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা কালকিনির ইউএনও’র সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

আরিফিন শুভর প্লট ফিরিয়ে দিতে বললেন অনন্য মামুন — ‘অবিচার হয়েছে আমার বন্ধুর সঙ্গে’

– রাজউকের প্লট বাতিলের ঘটনায় মুখ খুললেন নির্মাতা অনন্য মামুন, বললেন শুভর পাশে আছি

reporter ঘোষণা ডেস্ক
calendar প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫, ২:৫৮ অপরাহ্ণ
অভিনেতা আরিফিন শুভ ও নির্মাতা অনন্য মামুন। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর নামে বরাদ্দ হওয়া রাজউকের একটি প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। বিষয়টি ঘিরে এবার শুভর পাশে দাঁড়ালেন নির্মাতা অনন্য মামুন।

২০২৩ সালে সংরক্ষিত কোটায় রাজউকের একটি ১০ কাঠার প্লট বরাদ্দ হয়েছিল আরিফিন শুভর নামে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেই বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে শুভর ভক্ত ও সহকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

এই ঘটনার পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনন্য মামুন নিজের ফেসবুকে আরিফিন শুভর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, “অবিচার হয়েছে আমার বন্ধুর সঙ্গে। বর্তমান সরকারকে অনুরোধ জানাই, শুভর প্লটটা ফিরিয়ে দেওয়া হোক।”

তিনি আরও লেখেন, “ছেলেটা প্রচণ্ড সৎ। শুভ, তোমার সঙ্গে আমি আছি। তোমার মতো সৎ ও সাহসী মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। নতুন কিছু হবে, তুমি এখন বলিউডের শিল্প।”

রাজউকের সংরক্ষিত কোটা ১৩/এ ধারায় এমন ব্যক্তিরা প্লট পান যাদের নিজস্ব প্লট বা ফ্ল্যাট নেই। যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন— যেমন সংসদ সদস্য, বিচারপতি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ বা সরকারি-বেসরকারি কর্মকর্তা— তাদেরকেই এই প্লট দেওয়া হয়।

এই ধারা অনুযায়ী, ২০২৩ সালের ২৭ নভেম্বর বোর্ড সভার সিদ্ধান্তে উপ-পরিচালক (এস্টেট ও ভূমি) নায়েব আলী শরীফের স্বাক্ষরে আরিফিন শুভকে সেই প্লট বরাদ্দ দিয়েছিল রাজউক। বলা হয়ে থাকে, বঙ্গবন্ধু সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ের স্বীকৃতি হিসেবে প্লটটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

যদিও প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়ে এখনও রাজউকের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে অনন্য মামুনের পোস্টের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে বিনোদন মহলে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com