1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
সঙ্গীতশিল্পী স্বর্ণালী স্বর্ণার জন্মদিন উদযাপন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ চুয়াডাঙ্গার দর্শনায় অনলাইন জুয়ার ২ এজেন্ট আটক, প্রাইভেটকার ও মোবাইল জব্দ লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা জামালপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন জুয়েল, ১ মাস লালনের পর বৃদ্ধাকে স্বজনদের হাতে হস্তান্তর কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সাথে সুধীজনদের মতবিনিময় সভা  জলঢাকা সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদা দাবির অভিযোগ চরফ্যাশনে টিবি স্কুলের শিক্ষিকার স্বামী অপহরণের অভিযোগ ভাঙ্গায় সাবেক স্থানে ইউপি ভবন নির্মাণের দাবিতে ৫ হাজার মানুষের মানববন্ধন আর কত প্রাণ গেলে বন্ধ হবে ঘাতক সেলফি পরিবহন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূল কর্মসূচি অনুষ্ঠিত

সঙ্গীতশিল্পী স্বর্ণালী স্বর্ণার জন্মদিন উদযাপন

reporter জামাল শিকদার
calendar প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ

সঙ্গীতশিল্পী স্বর্ণালী স্বর্ণার জন্মদিন উপলক্ষে রাজধানীতে এক আনন্দঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে সাংবাদিক, সংগঠক, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, কলাকুশলীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের আয়োজন।
এ সময়ে উপস্থিত ছিলেন, আরজেএফ এর চেয়ারম্যান এস এম জহুরুল ইসলাম, চলচ্চিত্র প্রযোজক পরিচালক বিপ্লব শরীফ, চলচ্চিত্র অভিনেত্রী রেবেকা রউফ, চলচ্চিত্র অভিনেত্রী কেয়া চৌধুরী, অভিনেতা ফিরোজশাহী, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, সাংস্কৃতিক সংগঠক শফিকুল ইসলাম বাবুল, নৃত্য পরিচালক জসীমউদ্দীন, এবং শিল্পী পরিবারের সদস্য রা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা স্বর্ণালী স্বর্ণার দীর্ঘ ও সফল সাংস্কৃতিক জীবন কামনা করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিথিরা।
আয়োজনের শুরুতেই স্বর্ণালী স্বর্ণাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে অতিথিদের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটেন তিনি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত সবাই আনন্দ-উচ্ছ্বাসে অংশ নেন এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
সাংস্কৃতিক পর্বে বিভিন্ন শিল্পীর অংশগ্রহণে মনোজ্ঞ গান ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সঙ্গীতের সঙ্গে অতিথিরাও আনন্দে অংশ নেন। পুরো আয়োজনটি পরিণত হয় শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মিলনমেলায়।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠকরা বলেন, স্বর্ণালী স্বর্ণা দীর্ঘদিন ধরে সঙ্গীত ও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত থেকে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। তার জন্মদিনের এই আয়োজন সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন আরও দৃঢ় করবে।
জন্মদিনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্বর্ণালী স্বর্ণা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রিয় মানুষদের ভালোবাসা ও শুভেচ্ছা তার জন্য অত্যন্ত আনন্দের। ভবিষ্যতেও সঙ্গীত ও সংস্কৃতির মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করে যেতে চান তিনি।
অনুষ্ঠানে সাংবাদিক সংগঠক, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে নৈশভোজের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই জন্মদিনের আয়োজন শেষ হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com