1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ভাঙ্গায় সাবেক স্থানে ইউপি ভবন নির্মাণের দাবিতে ৫ হাজার মানুষের মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন,সভাপতি শরিফুল, সেক্রেটারি মোনাফ গাজীপুরে দৈনিক টাইমস অব বাংলাদেশ পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য আটক পাবনায় সাংবাদিকদের মিলন মেলা, ঐক্য ও বস্তুনিষ্ঠতার আহ্বান কয়রায় পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৫০ হাজার টাকার মাছ নিধনের দাবি মাত্রাই ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জাহিদের পক্ষে বিএনপির কর্মী সমাবেশ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রধানমন্ত্রীর স্বপ্ন-সবার আগে বাংলাদেশ-সেই স্বপ্ন কি সুবিধাবাদী ও ষড়যন্ত্রকারীরা বাস্তবায়ন হতে দিবে ডিমলায় শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে সংক্রামক চর্মরোগ দাপুনিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুতে সদর ইউএনও’র শোক

ভাঙ্গায় সাবেক স্থানে ইউপি ভবন নির্মাণের দাবিতে ৫ হাজার মানুষের মানববন্ধন

reporter মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর)
calendar প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ

“স্থানীয় সরকারকে শক্তিশালী করি, জনগণের সেবা নিশ্চিত করি”—এই দাবিকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবন সাবেক স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চান্দ্রা বাজারে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫ হাজার নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চান্দ্রা ইউনিয়ন পরিষদের পুরোনো ভবন একসময় চান্দ্রা এলাকাতেই ছিল। নদীভাঙনের কারণে পরবর্তীতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম মালিগ্রাম বাজার এলাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই নতুন ভবনটি ইউনিয়নের সাবেক ও ঐতিহ্যবাহী স্থান চান্দ্রা বাজারেই নির্মাণ করতে হবে।
বক্তারা বলেন, চান্দ্রা বাজার ইউনিয়নের প্রাণকেন্দ্র। এখানে ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ করা হলে ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষের ভোগান্তি কমবে। অন্য কোনো স্থানে ভবন নির্মাণ করা হলে অনেক মানুষকে দূরবর্তী এলাকায় গিয়ে সেবা নিতে হবে।
এলাকাবাসী বলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের উদ্যোগে ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের সুযোগ তৈরি হয়েছে। এজন্য তারা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমরা চাই, নতুন ভবনটি চান্দ্রার সাবেক ইউনিয়ন পরিষদ চত্বরে নির্মাণ করা হোক। এতে ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং সাধারণ মানুষের ভোগান্তিও কমবে।”
মানববন্ধনে স্থানীয় মাদ্রাসার সুপার শহিদ চৌধুরী, মেহেদী হাসান লালচান, দেলোয়ার হোসেন, রুমা আক্তার, নির্মল চন্দ্র দাস, সুমন মোল্লা, সায়েম মাতুব্বর, মনির মাতুব্বর ও আনোয়ার মাতুব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
এলাকাবাসীর আয়োজনে এবং প্রবাসী লিটন ব্যাপারীর সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিষয়টি বিবেচনা করে চান্দ্রা বাজারেই ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের দাবি জানান। পরে মানববন্ধন শেষে চান্দ্রা বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী। মিছিল থেকে *“চান্দ্রাতেই ইউপি ভবন চাই”*সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com