1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার উন্নয়নমূলক আলোচনা সভা  মেয়ের চিকিৎসার টাকা জোগাড়ে কিডনি বিক্রি করতে চান বাবা ​হালুয়াঘাট সীমান্তে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘লাঠিখেলা’ আউলিয়াপুর নূরে মদিনা কমপ্লেক্সে ফলের চারাগাছ দিলেন আদর্শ মানবসেবা সংস্থার পরিচালক আফরোজা আকবর সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন,সভাপতি শরিফুল, সেক্রেটারি মোনাফ গাজীপুরে দৈনিক টাইমস অব বাংলাদেশ পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য আটক পাবনায় সাংবাদিকদের মিলন মেলা, ঐক্য ও বস্তুনিষ্ঠতার আহ্বান কয়রায় পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৫০ হাজার টাকার মাছ নিধনের দাবি মাত্রাই ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জাহিদের পক্ষে বিএনপির কর্মী সমাবেশ

ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য আটক

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক তিনটি অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ভারতীয় কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালান পণ্য আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

গত সোমবার (১৪ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন চৌঠা বিওপি, বনতারা ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথকভাবে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা ৮৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২১১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ৩৮ পিস ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস, ২৮ প্যাকেট খাবার সামগ্রী, ৪০ প্যাকেট বিড়ি, ২ কেজি জিরা, ২৪ প্যাকেট আগরবাতি ও ২ পিস জর্দা আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যের সিজার মূল্য ১ লাখ ১৭ হাজার ২০০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের আটকের লক্ষ্যে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com