বাংলাদেশ প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার উদ্যোগে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এক উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ মেহেদী হাসান রাজিব ও সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর রহমানের নেতৃত্বে সংগঠনের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ বায়েজিদ হোসেন, মহানগর শাখার সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক ইকবাল হাসান, মোঃ বকুল মিয়া, আরাফাত রহমান অমিত হাসান, শরিফুল ইসলাম, আপেল মাহমুদ, আবু সাইদ, সৌমিত্র, শারিফুল ইসলাম, আনোয়ার হোসেন, এনামুল হক, ফজলে রাব্বি, সুশান্ত, মাসুদ রানা, শাকিল, তালাশসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। একটি শক্তিশালী ও কার্যকর সাংবাদিক সংগঠন গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা অপরিহার্য।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনকল্যাণমুখী করতে ভবিষ্যতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। সভা শেষে উপস্থিত সাংবাদিকরা বাংলাদেশ প্রেস ক্লাব বগুড়া জেলা শাখাকে আরও সুসংগঠিত, কার্যকর ও মর্যাদাপূর্ণ সংগঠন হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।