1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
বহুবিধ বর্ণিল আয়োজনে ডেইলি বাংলাদেশ ডায়েরির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ চুয়াডাঙ্গার দর্শনায় অনলাইন জুয়ার ২ এজেন্ট আটক, প্রাইভেটকার ও মোবাইল জব্দ লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা জামালপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন জুয়েল, ১ মাস লালনের পর বৃদ্ধাকে স্বজনদের হাতে হস্তান্তর কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সাথে সুধীজনদের মতবিনিময় সভা  জলঢাকা সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদা দাবির অভিযোগ চরফ্যাশনে টিবি স্কুলের শিক্ষিকার স্বামী অপহরণের অভিযোগ ভাঙ্গায় সাবেক স্থানে ইউপি ভবন নির্মাণের দাবিতে ৫ হাজার মানুষের মানববন্ধন আর কত প্রাণ গেলে বন্ধ হবে ঘাতক সেলফি পরিবহন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূল কর্মসূচি অনুষ্ঠিত

বহুবিধ বর্ণিল আয়োজনে ডেইলি বাংলাদেশ ডায়েরির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ

পাঁচ বছরের পথচলা পেরিয়ে আরও এক নতুন স্বপ্নের দিগন্তে পা রাখল বহুল প্রচারিত ও জননন্দিত জাতীয় পত্রিকা দ্যা ডেইলি বাংলাদেশ ডায়েরি। বর্ণিল আয়োজন, সুধীজনের মিলন, সাংবাদিকতার শুদ্ধতার চর্চা, সম্মাননা, স্মৃতিচারণ আর সুরের মূর্ছনায় উদযাপিত হয়েছে পত্রিকাটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন অডিটোরিয়ামে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় এই বিশেষ দিন।

দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা পর্বে বাংলাদেশ ডায়েরির প্রকাশক ও প্রধান সম্পাদক এবং বহুমুখী শিল্পপ্রতিভার অধিকারী ড. খান আসাদুজ্জামান পিভিএমএস-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক মোহা. আমিনুল ইসলাম, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান অলিও, লেখক ও গবেষক প্রফেসর ড. গাজী রহমান, সহমর্মিতা ফাউন্ডেশনের ফাউন্ডার শফিকুল ইসলাম রাহী, বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম, এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্ জামাল হাওলাদার, বাংলাভিশনের নির্বাহী সম্পাদক, লেখক ও সিনিয়র সাংবাদিক বদরুল আলম নাবিল, আম জনগণ পার্টির সদস্য সচিব ফাতিমা তাসনিম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হায়দার আলী মিয়া।

সম্প্রীতির আবহে বৈকালিক আয়োজন প্রতিষ্ঠাবার্ষিকীর বৈকালিক আয়োজনে যেন আরও রঙ ছড়ায় উৎসবের আবহে। সম্প্রীতি পর্বে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান সরদার নুরুল আমিন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার, বিপিএম, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, অতিথি গ্রুপের ফাউন্ডার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লায়ন সাইফুল ইসলাম সোহেল, সি-শেল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আমান উল্ল্যাহ, এসি ওয়ার্ল্ড ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান এম এ সাইয়েদ বাবুল এবং এভারেস্ট ফার্মাসিটিক্যালসের কো-ফাউন্ডার অঞ্জন মল্লিক এফসিএ প্রমুখ।

এ পর্বে প্রধান আলোচক ছিলেন নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান।
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি পর্বেই কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয় বাংলাদেশ ডায়েরির পাঁচ বছরের সাফল্য, সংগ্রাম ও পথচলার স্মরণীয় মুহূর্ত। শুভেচ্ছা, ভালোবাসা ও প্রত্যাশার আবহে একে একে রচিত হয় উৎসবের নতুন নতুন অধ্যায়।

সুরের মূর্ছনায় মুগ্ধ সন্ধ্যা:দিনভর নানা আয়োজনের পর সন্ধ্যা ৬টায় শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম আকর্ষণ মনোমুগ্ধকর একক সংগীত পরিবেশনা। বিচিত্র গানের ডালি নিয়ে মঞ্চে ওঠেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সংগীতশিল্পী, জনপ্রিয় গানের গীতিকার ও সুরকার ড. খান আসাদুজ্জামান পিভিএমএস।

এবারের সংগীত সন্ধ্যার হৃদয়ছোঁয়া প্রতিপাদ্য ছিল, ‘কী মধুর মা, মা ডাকখানি’। মায়ের মমতার কোমল ছায়া, মাটির প্রতি মানুষের গভীর টান, প্রেম-বিরহের আবেগ, প্রকৃতির সৌন্দর্য, দেশপ্রেম এবং জীবনের নানা অনুভূতি তাঁর কণ্ঠে ও সুরে যেন নতুন করে প্রাণ পায়।

বৈচিত্র্যপূর্ণ ২১টি নির্বাচিত গানের পরিবেশনায় সন্ধ্যাটি ধীরে ধীরে পরিণত হয় সুরের এক আবেশময় ভুবনে। কখনো মায়ের মমতায় হৃদয় নরম হয়েছে, কখনো প্রেমের সুরে জেগেছে আবেগ, আবার কখনো দেশ ও মাটির গন্ধে মুখর হয়েছে মিলনায়তনের বাতাস।

সাংবাদিকতার শুদ্ধতা ও পেশাগত দক্ষতার চর্চা প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে শুধু উৎসব নয়, গুরুত্ব পেয়েছে সাংবাদিকতার পেশাগত উৎকর্ষও। সারাদেশ থেকে আগত দৈনিক বাংলাদেশ ডায়েরির সংবাদকর্মী, লেখক ও পাঠকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংবাদিকতার শুদ্ধতার চর্চা ও পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময়।

সাংবাদিকতার নীতি, দায়িত্ববোধ, শুদ্ধতা ও পেশাগত দক্ষতার নানা দিক নিয়ে এ আয়োজনে উঠে আসে সময়োপযোগী আলোচনা। পাশাপাশি কৃতী সাংবাদিকদের সম্মাননা, স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময় দিনব্যাপী আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও হৃদয়গ্রাহী।
দেশের প্রজ্ঞাবান সাংবাদিক, শিক্ষাবিদ, লেখক, শিল্পী, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা এবং আমন্ত্রিত সুধীজনের উপস্থিতিতে পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আবহ।

নানা শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পাঁচ বছরের পথচলাকে স্মরণ করে দ্যা ডেইলি বাংলাদেশ ডায়েরি যেন আবারও উচ্চারণ করল তার অঙ্গীকার, সত্য, শুদ্ধতা, দায়িত্বশীলতা ও মানুষের কথা বলার প্রত্যয়ে সামনে এগিয়ে চলার।দিনশেষে সাংবাদিকতা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির অনন্য মেলবন্ধনে বাংলাদেশ ডায়েরির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন হয়ে ওঠে এক স্মরণীয় অধ্যায়, যেখানে সংবাদপত্রের পাতার বাইরেও মিলেছিল মানুষ, মনন, সুর ও ভালোবাসার এক বর্ণিল পৃথিবী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com