চ্যানেল আইয়ের নিয়মিত টকশো “অতিথি গ্রুপ প্রেজেন্টস—আমরাই বাংলাদেশ, পাওয়ার্ড বাই ভিসতা ইলেকট্রনিকস”-এর বিশেষ আলোচনায় “গ্যাস-বিদ্যুৎ সংকট: চরম ভোগান্তিতে জনজীবন” শীর্ষক আলোচনায় অংশ নেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালক ও ইনোভা প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. খাজা নাজিবুল্লাহ চৌধুরী এবং কর্ণফুলী গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান ভূইয়া।
আলোচনায় বক্তারা গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সৃষ্ট নানা ভোগান্তির বিষয় তুলে ধরেন। একই সঙ্গে আবাসন খাতসহ দেশের সামগ্রিক অর্থনীতির ওপর জ্বালানি সংকটের প্রভাব নিয়েও তারা মতামত দেন।
বক্তারা বলেন, নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না গেলে শিল্পের উৎপাদনশীলতা ও বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই দেশের অর্থনীতির স্বার্থে দীর্ঘমেয়াদি ও টেকসই জ্বালানি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন সাংবাদিক সালাম মাহমুদ। অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক আমিনুল ইসলাম রাজু, প্রযোজক কামরুজ্জামান রিপন এবং গ্রন্থনা, পরিকল্পনা ও সমন্বয়ে ছিলেন হাফিজ রহমান।
চ্যানেল আইয়ের এই নিয়মিত টকশোতে দেশের সমসাময়িক অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিল্প, উন্নয়ন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের মতামত তুলে ধরা হয়।