1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
চরভদ্রাসনে কয়েলের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউএনও’র অর্থ ও খাদ্য সহায়তা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দরুদ-সালামের ধ্বনিতে মুখরিত তালামীযে ইসলামীয়ার প্রচার মিছিল ধামরাইয়ে স্থানীয় সরকার উপপরিচালক জাবের মোঃ সোয়াইবের পরিদর্শণ তাঁতীদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ সিদ্ধিরগঞ্জে চায়ের দোকানে যুবককে ছুরিকাঘাতে হত্যা রামগড়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত, ১২ হতদরিদ্রকে আর্থিক অনুদানের চেক বিতরণ তৃণমূল নেতাকর্মীদের অনৈতিক কর্মকাণ্ডের খেসারত দিতে হয় দলীয় সরকারকে চরভদ্রাসনে কয়েলের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউএনও’র অর্থ ও খাদ্য সহায়তা আগৈলঝাড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বগুড়ায় মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি, বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ

চরভদ্রাসনে কয়েলের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউএনও’র অর্থ ও খাদ্য সহায়তা

reporter ​রুবেল ফকির, চরভদ্রাসন উপজেলা (ফরিদপুর)
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ

ফরিদপুরের চরভদ্রাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এক অসচ্ছল পরিবারের পাশে এবার আশ্রয়ের বার্তা ও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চরম দুর্যোগে পড়া শেখ আদেল ও তার স্ত্রীর হাতে জরুরি খাদ্যসামগ্রী এবং আর্থিক সহায়তার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জুলহাস হোসেন সৌরভ।

​প্রশাসনের এই মানবিক উদ্যোগের আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ১০ হাজার টাকার একটি চেক এবং দুই প্যাকেট শুকনো খাবার প্রদান করা হয়। নিত্যপ্রয়োজনীয় উপহারের প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদের গুঁড়া এবং ১০০ গ্রাম ধনিয়ার গুঁড়া।

আকস্মিক বিপদের মুখমুখী হওয়া পরিবারটির খাদ্য সংকট মেটাতে এই পুষ্টি ও খাদ্য সহায়তা কিছুটা হলেও স্বস্তি ফেরাবে।

এর আগে, গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের টিলারচর গ্রামের বৃদ্ধ শেখ আদেল (৬১)-এর বসতবাড়িতে এক মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটে। ঘরের কোণে জ্বালানো মশার কয়েল থেকে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারিদিকে। কিছু বুঝে ওঠার আগেই একটি ছাপড়া ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং রান্নাঘরের অর্ধেক অংশ পুড়ে ছাই হয়। আগুনের তীব্রতায় ঘরে থাকা গৃহপালিত সাতটি ছাগল দগ্ধ হয়ে মারা যায়, যা পরিবারটির জীবিকার বড় একটি ভিত্তি ছিল।
​সহায়তা প্রদানকালে ইউএনও মো: জুলহাস হোসেন সৌরভ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, “যেকোনো প্রাকৃতিক বা আকস্মিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের নৈতিক দায়িত্ব। এই পরিবারটিকে ঘুরে দাঁড়াতে সরকারিভাবে আরও যেকোনো সম্ভাব্য সহায়তা প্রদান করা হবে।” প্রশাসনের এই দ্রুত সাড়াদান ও মানবিক উপস্থিতিতে আবেগপ্লুত হয়ে পড়েন শেখ আদেল ও তার পরিবার।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com