বগুড়া জেলার সংসদ সদস্যবৃন্দ ও বিএনপির নেতৃবৃন্দের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বগুড়া মহানগর শাখার ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির অনুমোদনের মাধ্যমে বগুড়া মহানগর শাখার এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
অনুমোদিত কমিটিতে মোঃ আব্দুল ওহাব হাবি-কে সভাপতি এবং মোঃ রুহুল আমিন বাবু-কে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া কমিটিতে একাধিক সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক, যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে মোঃ শাহজাহান আলী আকন্দ-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন পদে যোগ্য ও অভিজ্ঞ নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বগুড়া মহানগর তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যেই ১০১ সদস্যবিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
নতুন কমিটির নেতৃবৃন্দ দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার পাশাপাশি বিএনপির আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এদিকে নতুন কমিটি অনুমোদনের খবরে বগুড়া মহানগর তাঁতীদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকর্মীরা নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনের সফলতা কামনা করেছেন।র