1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
পীরগঞ্জে কমিউনিটি ক্লিনিকে নির্ধারিত সময়ে সিএইচসিপি না থাকার অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সাদা-পাথর উত্তোলন মওজুদ ও পরিবহনের বিরুদ্ধে অভিযান তারাটি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে কমিউনিটি ক্লিনিকে নির্ধারিত সময়ে সিএইচসিপি না থাকার অভিযোগ প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ পুলিশের সাঁড়াশি অভিযানে রাজৈরে ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার মুক্তাগাছায় ইয়াবাসহ বাসের হেলপার আটক সেবায় মানুষের আস্থা অর্জন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার ব্যানার ছাড়া রুহিয়া উপজেলার প্রথম আইনশৃঙ্খলা সভা, সাংবাদিকদের প্রবেশে বাধা চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী অপরিষ্কার-অপরিচ্ছন্ননপরিবেশে খাবার তৈরি- নলডাঙ্গায় ৩ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পীরগঞ্জে কমিউনিটি ক্লিনিকে নির্ধারিত সময়ে সিএইচসিপি না থাকার অভিযোগ

reporter  নিজস্ব প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৬নং পীরগঞ্জ ইউনিয়নের ভাকুড়া কমিউনিটি ক্লিনিকে নির্ধারিত সময়ে সিএইচসিপি রিপন মহন্তকে না পাওয়ার অভিযোগ উঠেছে। এতে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভাকুড়া কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি রিপন মহন্তকে দেখা যায়নি। এ সময় চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ নিতে আসা কয়েকজন রোগী সেবা না পেয়ে ফিরে যান বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয়দের আরও অভিযোগ, রিপন মহন্ত নিয়মিত নির্ধারিত সময়ে ক্লিনিকে উপস্থিত থাকেন না। তাদের দাবি, অনেক দিনই তিনি সকাল ১১টা থেকে দুপুর ১২টার দিকে ক্লিনিকে আসেন এবং দুপুর ১টার আগেই ক্লিনিক ত্যাগ করেন। ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের অনেক সময় সেবা না পেয়েই ফিরে যেতে হয়।

চিকিৎসা নিতে আসা এক বয়স্ক ব্যক্তি বলেন, “আমি কয়েকবার ক্লিনিকে খোঁজ নিতে এসেছি। অনেক দিনই সিএইচসিপিকে পাইনি। একদিন তাকে পেয়ে রক্তচাপ মাপার কথা বললে বলা হয়, রক্তচাপ মাপার মেশিনটি নাকি বাড়িতে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে ওষুধও নেই। এতে আমাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে।”

তবে স্থানীয়দের এসব অভিযোগ অস্বীকার করে সিএইচসিপি রিপন মহন্ত বলেন, “আমি সকাল ১০টায় গিয়েছিলাম। একটু থেকে চলে এসেছি।”

অভিযোগের বিষয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. ওয়ারিশ ইয়াজদানী বলেন, “অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা বলছেন, কমিউনিটি ক্লিনিকগুলো সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই নির্ধারিত সময়ে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর উপস্থিতি, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি প্রয়োজন।অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com