মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার চৌকস অফিসার ফোর্সের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা কালে মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকা হতে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার চৌকস অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালে ২৫/০৮/২০২৬ খ্রি. সকাল ০৮:৪৫ ঘটিকায় সময় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন সানেরপাড় সাকিনস্থ মেসার্স এস আর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কের উপর ধৃত আসামী মায়া আক্তার যুথি ওরফে জ্যোতি (২৩), পিতা- হারুন মোল্লা, মাতা- মালেকা বেগম, স্বামী- মুন্না ফরাজী, সাং- রসুলপুর, ০৯ নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, বিএমপি, বরিশাল এর দখল হতে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত আছে এবং অব্যাহত থাকবেই বলে জানিয়েছেন জেলা পুলিশ।