1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অটোমেশন পদ্ধতি চালু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রশিক্ষণ সনদ লায়ন মোঃ গনি মিয়া বাবুল-কে প্রদান করেন দৈনিক ঘোষণ’র সম্পাদক ও প্রকাশক মোঃ সাহিদুর রহমান টেপা অবৈধভাবে সাদা-পাথর উত্তোলন মওজুদ ও পরিবহনের বিরুদ্ধে অভিযান তারাটি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে কমিউনিটি ক্লিনিকে নির্ধারিত সময়ে সিএইচসিপি না থাকার অভিযোগ প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ পুলিশের সাঁড়াশি অভিযানে রাজৈরে ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার মুক্তাগাছায় ইয়াবাসহ বাসের হেলপার আটক সেবায় মানুষের আস্থা অর্জন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার ব্যানার ছাড়া রুহিয়া উপজেলার প্রথম আইনশৃঙ্খলা সভা, সাংবাদিকদের প্রবেশে বাধা চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অটোমেশন পদ্ধতি চালু

reporter মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ 
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ

রোগীদের চিকিৎসাসেবা আরও স্বচ্ছ, দ্রুত ও আধুনিক করতে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু করা হয়েছে ডিজিটাল অটোমেশন পদ্ধতি। জেলা পরিষদের অর্থায়নে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশীদ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক বলেন, ডিজিটাল অটোমেশন কার্যক্রম চালু হওয়ায় হাসপাতালের বিভিন্ন সমস্যা অনেকাংশে কমে আসবে। এটি এমন একটি আধুনিক ব্যবস্থা, যা বাস্তবায়নের ফলে প্রচলিত স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। তিনি বলেন, অটোমেশন পদ্ধতির মাধ্যমে হাসপাতালে রোগীদের তথ্য সংরক্ষিত থাকবে। পরবর্তীতে চিকিৎসার সময় চিকিৎসকরা রোগীর পূর্বের চিকিৎসাসংক্রান্ত তথ্য সহজেই দেখতে পারবেন। এতে দ্রুত সময়ে সেবা প্রদান সম্ভব হবে এবং রোগীদের কাগজপত্র নিয়ে হয়রানি কমবে। পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষা ও ভর্তি সংক্রান্ত অর্থ পরিশোধেও জটিলতা কমে আসবে।
হারুনুর রশীদ আরও বলেন, ২৫০ শয্যার হাসপাতাল হলেও বর্তমানে এখানে ১০০ শয্যার জনবল রয়েছে। স্বাস্থ্যসেবার মান বাড়াতে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের যে ঘাটতি রয়েছে, তা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন, বিএমএ ও ড্যাবের জেলা সভাপতি ডা. মোহা. ময়েজ উদ্দীন এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের আরএমও ডা. মাহবুব হাসান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন অটোমেশন সিস্টেমের আওতায় হাসপাতালের ফার্মেসি, টিকিট কাউন্টার, ওষুধ বিতরণ, ওষুধের মজুদের পরিমাণ এবং সরবরাহ ব্যবস্থাপনাসহ বিভিন্ন কার্যক্রম ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এর ফলে রোগীদের সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com