1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ দেখেছেন

সুনামগঞ্জ প্রতিনিধি: প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে উদ্বোধনী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের আয়োজনে শহরের নতুন শিল্পকলা একডেমির হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও জাতীয় শিশুপুরস্কার প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শিশু শিক্ষার্থী নুসরাত রশিদ নোভার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সমর কুমার পাল,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ ও আদিবাসি উন্নয়ন সংস্থার অফিসার মাসুদ পারভেজ,ইসলামি রিলিফের ম্যানেজার সামছুল আলম ও জেলা কালচারাল অফিসার আহমেদ মজ্ঞুরুল হক চৌধুরী,শিশু বক্তা উম্মে মহুয়া ও ইমতিয়াজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেছেন আজকের শিশুরা আগামীদিনের দেশ ও জাতি গঠনে নেতৃত্ব দিবে। কাজেই তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে প্রতিটি শিশুর যারা অভিভাবকরা রয়েছেন তারা তাদের ছেলেমেয়েদের পড়াশুনা ও খেলাধূলায় ভূমিকা রাখতে হবে। তিনি বলেন প্রতিটি শিশুর রুটিন মাফিক খাওয়া দাওয়া লেখাপড়া ও খেলাধূলায় নজরদারি বাড়াতে হবে যেন তারা বিপদগামি না হয়। তিনি আরো বলেন এই যে গত ৫ই আগষ্ট নতুন বাংলাদেশ বির্নিমাণে একটি বিপ্লব যে হয়ে গেল এবং দেশটা পূনরায় আবারো স্বাধীন করা হলো আামদের ছেলেমেয়ে ছাত্রছাত্রীরা তারা তাদের অধিকার রক্ষা এবং বৈষম্যবিরোধী একটি সমাজ গঠনের লক্ষ্যেই তরুণরা রাজপথে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীন করেছেন। তাদের এই স্বাধীনতা যেন ব্যর্থ না হয় সেজন্য আজকের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা হলো আমার আপনার সকলের দায়িত্ব আজকের বিশ্ব শিশু দিবসে এমন অঙ্গীকারের কথা জানান জেলা প্রশাসক। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.