নিজস্ব প্রতিবেদকঃ গত ২৩ সেপ্টেম্বর ২০২৪খ্রিঃ (সোমবার) পুলিশ স্টাফ কলেজ এর কনফারেন্স রুমে নিয়োগপ্রাপ্ত ২৮ হতে ৩৭ তম বিসিএস এর ০৭ জন এবং ৪১ তম বিসিএস এর ১০০ জন পুলিশ ক্যাডার সদস্যবৃন্দের ৫ দিনব্যাপী হাইওয়ে পুলিশ সম্পর্কিত কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন) জনাব মো: রেজাউল করিম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি(অপারেশন) জনাব মোঃ শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়; সভাপতিত্ব করেন অ্যাডিশনাল ডিআইজি(প্রশাসন) জনাব মো: ইকবাল হোসেন, পিপিএম মহোদয় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
এসময় হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন) মহোদয় প্রশিক্ষণার্থীদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদানসহ তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (কোর্স পরিচালক) জনাব মোঃ শামসুল আলম; পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার(ডেপুটি ডিরেক্টর) তহুরা জান্নাত; অতিরিক্ত এসপি (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) জনাব সিমা রাণী সরকার সহ হাইওয়ে পুলিশের সদস্যবৃন্দ।