1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

নরসিংদীর শিবপুরে ৬ ডাকাত ও ২ জন গরু চোর গ্রেফতার।

  • আপডেট সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ দেখেছেন

আর এ লায়ন সরকার, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ৬ ডাকাত ও ২ জন গরু চোর গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। এ বিষয়ে রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে থানায় প্রেসব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন। প্রেসব্রিফিংয়ে তিনি জানান, শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার ঘাসিরদিয়া গ্রামের কাবিল মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের সহযোগিতায় ৬ জন ডাকাত পুলিশ গ্রেফতার করে এবং একই রাতে জয়নগর ইউনিয়নের দড়িপুরা গ্রামের বাচ্চু মিয়ার বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় দুই গরু চোর। পরে চোরদ্বয়কে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, পটুয়াখালীর চরমাইশাদী গ্রামের রাজ্জাকের ছেলে মোঃ হাবিব (৪৫), একই উপজেলার মেলীপাড়া গ্রামের কাশেম হাওলাদারের ছেলে মোঃ হারুন (৩০), ফেনীর নিচ কুনজরা গ্রামের বদির আলমের ছেলে জাহাঙ্গীর (৩০), মুন্সীগঞ্জের গজারিয়া থানার ভাটারচর গ্রামের তনু মিয়ার ছেলে হিরন (৩৫), শ্রীনগর থানার কামারগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রবিন (৩০) ও পটুয়াখালীর তেওবুনিয়া গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে মনির (৩০)।

চোরদ্বয় হলো, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ফাসিতলা গ্রামের রাহাত মিয়ার ছেলে রুহুল আমিন (২৮) ও বগুড়া জেলার সোনাতলা থানার মৃত আফতাব বেপারির ছেলে মোঃ হারিজ (৩৮)।তিনি আরও জানান, ডাকাতদের কাছ থেকে ৬ চাকা বিশিষ্ট ১টি ট্রাক, যার রেজিঃ নং ঢাকা মেট্রো ট-১১-২৭৭৮, ১ লাল রঙের কাটার, ১ টি লোহার স্লাই রেন্স, খাঁচা কাটা লোহার রড উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.