1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৬ দেখেছেন

সুমন উদ্দিন ,দীঘিনালা (খাগড়াছড়ি) : দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র ও অসুস্থ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২ অক্টোবর) বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী, পদাতিকের নির্দেশনায় শিয়ালদহপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
বাঘাইহাট ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসান ইমাম, এএমসি ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় দুর্গম পাহাড়ি এলাকার স্থানীয় দরিদ্র ও অসুস্থ জনগোষ্ঠীর বিভিন্ন জটিল ও পুরোনো রোগের চিকিৎসা দেওয়া হয়। মেডিকেল ক্যাম্পে শিশু ৪০ জন, পুরুষ ২৩ জন ও নারী ১৭ জনসহ মোট ৮০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা শেষে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসের কারণে অনেক সময় চিকিৎসাসেবা নিতে দূরের স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া সম্ভব হয় না। এ ধরনের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার দরিদ্র ও অসুস্থ মানুষ উপকৃত হচ্ছেন।বাঘাইহাট ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.