1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
লক্ষ্মীপুরে অস্ত্র, ডাকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস

২নং কালের পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: জনসেবায় নিবেদিত প্রাণ আব্দুল হালিম লিটন, চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ দেখেছেন

আসন্ন ২নং কালের পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বইছে নির্বাচনী হাওয়া। এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ ও গরিব-অসহায় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল হালিম (লিটন)।

​দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন আব্দুল হালিম লিটন। স্থানীয় সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসায় সিক্ত হয়ে তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

​জনসেবা ও উন্নয়নের অঙ্গীকার:এলাকাবাসীর মতে, আব্দুল হালিম লিটন সর্বদাই সাধারণ মানুষের সুখ-দুঃখে তাদের পাশে থাকেন। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থেকে এলাকার উন্নয়ন ঘটাতে তিনি অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে দরিদ্র ও অবহেলিত মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি।

​মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্দুল হালিম (লিটন) বলেন, “আমি কোনো ব্যক্তিস্বার্থের জন্য রাজনীতি বা নির্বাচন করতে আসিনি। এলাকার অবহেলিত জনপদের উন্নয়ন এবং গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করাই আমার মূল উদ্দেশ্য। ২নং কালের পাড়া ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।”

​তিনি আরও বলেন, “ইউনিয়নের সর্বস্তরের জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। দলমত নির্বিশেষে সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে আমি জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

​স্থানীয় সচেতন মহল ম করছেন, সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ নেতৃত্ব বেছে নেওয়ার এটাই উপযুক্ত সময়। এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আব্দুল হালিম লিটনের মতো জনবান্ধব প্রতিনিধিকে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চান স্থানীয় সর্বস্তরের জনগণ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.