1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

পুলিশ সুপার গাজীপুর অত্র জেলার কালিয়াকৈর থানা, মৌচাক পুলিশ ফাঁড়ি এবং ট্রাফিক অফিস পরিদর্শন করেন

  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ দেখেছেন

গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) অত্র জেলার কালিয়াকৈর থানা, মৌচাক পুলিশ ফাঁড়ি এবং ট্রাফিক অফিস আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতেই সম্মানিত পুলিশ সুপার থানা এবং ফাঁড়ির গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা, হাজত খানা, ব্যারাক ও সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন।

সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণে যথাযথ পদক্ষেপ গ্রহণসহ অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশা প্রদান করেন। অতঃপর পুলিশ সুপার থানা এবং ফাঁড়িতে উপস্থিত সেবা প্রত্যাশীদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেন। এছাড়াও পুলিশ সুপার শহরের যানজট নিরসনে ট্রাফিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ট্রাফিক পুলিশে নিয়োজিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেল এবং মোঃ সহিদুল ইসলাম, পিপিএম, অফিসার ইনচার্জ, কালিয়াকৈর থানা, টিআই(প্রশাসন) সহ থানা ও মৌচাক ফাড়ির ইনচার্জ মো: শামীম ও ফোর্সবৃন্দ।গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার),গাজীপুর জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.