1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইমাম সম্মেলন: নীতি-নৈতিকতা ও সমাজ সংস্কারে ইমামদের ভূমিকার ওপর এমপি পিনাকের গুরুত্বারোপ দুর্গম শিয়ালদহপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

রামগঞ্জে ইয়াবা সেবনের দায়ে চিহ্নিত মাদকসেবীর ১ বছরের কারাদণ্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ দেখেছেন

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইয়াবা সেবনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে মো. সহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গত সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে রামগঞ্জ মডেল মসজিদের পাশে রামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ইয়াবা সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি স্বেচ্ছায় দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মো. সহিদুল ইসলাম কয়েকদিন আগে একটি মামলায় জামিনে মুক্তি পান। জামিনে বের হওয়ার পর আবারও ইয়াবা সেবনের অভিযোগে তিনি আটক হন।

প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ও মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.