1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নাগরপুরে চুড়ান্ত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে ইয়াবার চালান, তুমব্রুতে বিজিবির হাতে ৪ লাখ ২০ হাজার পিস উদ্ধার শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা

রাজবাড়ীতে মাদক মামলার সাবেক ইউপি সদস্য অহেদ খান ও তার স্ত্রী গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ দেখেছেন

রাজবাড়ীতে তিনটি মাদক মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) পলাতক আসামি ও সাবেক ইউপি সদস্য মো. অহেদ খান (৫৫) এবং তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজবাড়ী সদর থানা পুলিশ উপজেলার আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃত অহেদ খান রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মোকছেদ খানের ছেলে। তিনি স্থানীয় বসন্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করেছেন।রাজবাড়ী সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, অহেদ খান দীর্ঘদিন ধরে তিনটি মাদক মামলায় আদালতের পরোয়ানা মাথায় নিয়ে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ দল আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।এ ছাড়া এই অভিযানে অহেদ খানের স্ত্রী লাইলী বেগমকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লাইলী বেগমের বিরুদ্ধেও একটি নিয়মিত মামলা রয়েছে। গ্রেফতারের পর রোববারই যথাযথ পুলিশ প্রহরায় তাদের রাজবাড়ী জেলা আদালতে পাঠানো হয়েছে।সাবেক এই জনপ্রতিনিধি ও তার স্ত্রীর গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে স্বস্তি নেমে আসে। মাদক ও অপরাধ দমনে পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.